‘প্রৌঢ়’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
কতগুলো সন্ধি ব্যাকরণের কোনো সুনির্দিষ্ট নুয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যেমন - প্র + ঊঢ় = প্রৌঢ়।
অন্য + অন্য = অন্যান্য।
Related Questions
কিছু ব্যঞ্জন সন্ধি যেগুলো কোন নিয়ম মানে না সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলে।
বৃহস্পতি = বৃহৎ + পতি
বনস্পতি = বন + পতি
পরস্পর = পর + পর
তস্কর = তৎ + কর
একাদশ = এক + দশ
ষোড়শ = ষট + দশ
গোস্পদ = গো + পদ
মনীষা = মনস + ঈষা
আশ্চর্য = আ + চর্য
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
দ্যুলোক = দিব + লোক
তালব্য অল্পপ্রাণ ধ্বনির পরে নাসিক্য ধ্বনি আসলে নাসিক্য ধ্বনিটিও তালব্য নাসিক্য ধ্বনি হয়।
অর্থাৎ, ‘চ/জ’ এর পরে ঙ, ঞ, ণ, ন, ম (নাসিক্য ধ্বনি) থাকলে সেগুলো ‘ঞ’ হয়ে যায়।
চ+ন = চ+ঞ
যাচ+না = যাচ্ঞা
রাজ+নী = রাজ্ঞী
জ+ন = জ+ঞ
যজ+ন = যজ্ঞ
জব সলুশন