কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?
পৃথিবী শব্দের সমার্থক শব্দ - বসুধা ,ধরা, ভুবন , বসুন্ধরা ,ভু , অবনী , মহী , জগত , দুনিয়া ,বিশ্ব । পর্বতের সমার্থক শব্দ - মহীধর , পাহাড় , গিরি, অচল , শৈল , অদ্রি ,নগ । সূর্য শব্দের সমার্থক শব্দ - সবিতা , দিনমণি , মিহির ,দিবাকর,আফতাব , ভানু , দীনেশ , ভাস্কর , দিবাবাসু ।
Related Questions
'মুখচোরা' বাগধারাটির সঠিক অর্থ হলো লাজুক। এটি মূলত এমন কোনো ব্যক্তিকে বোঝায় যে সহজে কারো সাথে কথা বলতে চায় না, কথা বলতে সঙ্কোচ বোধ করে অথবা লাজুক স্বভাবের।
সঠিক উত্তর বহুব্রীহি
'অসুখ' বহুব্রীহি সমাস ( নাই সুখ যার)। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
মৌমাছি শব্দ কর্ম ধারয় সমাসের অন্তর্ভুক্ত । ব্যাসবাক্য হলো মৌ সংগ্রহকারী মাছি ।
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: দিব্ + লোক।
"ব্যায়ামে" শরীর ভাল থাকে বাক্যে উদ্ধৃত শব্দটিতে করণ কারকে সপ্তমী (৭মী) বিভক্তি রয়েছে।
খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত 'বই' শব্দটি কর্মে শূন্য বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা তার কাজ সম্পন্ন করে, তা হলো কর্মকারক। 'কী' বা 'কাকে' দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্মকারক হয়।
জব সলুশন