কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ঐ, ঔ দুটি মূল স্বরধ্বনি নয়।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা - অ, আ, ই, উ, এ, অ্যা, ও। অপরদিকে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫ টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটি বর্ণ ঐ এবং ঔ।
Related Questions
"A beggar must not be a chooser" প্রবাদটির যথার্থ বাংলা অনুবাদ হলো: "ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া" (অথবা "ভিক্ষার চাল মোটা আর সরু")।প্রবাদের অর্থ: যিনি অন্যের অনুগ্রহের ওপর নির্ভরশীল, নিজের পছন্দমতো বাছাই করার বা দাবি করার মতো কোনো অধিকার বা সুযোগ তার থাকে না। তাই বিনা মূল্যের বা দান হিসেবে পাওয়া জিনিসে খুঁত ধরতে নেই—যেটি পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকতে হয়
”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - - বি + অর্থ।
ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।
”পঞ্চম স্বর” - এর অর্থ কোকিলের সুরলহরী।
পঞ্চম স্বর বা পঞ্চম রাগ এর অর্থ স্বরগ্রামের পঞ্চম স্বর; 'পা' নাম স্বর বা কোকিলের স্বর। উপরিউক্ত কোকিলের সুরলহরীই সঠিক।
সঠিক বাক্য হবে "তাহার জীবন সংশয়পূর্ণ"।
সূর্য /বিশেষ্য পদ/ ভাস্কর, আদিত্য, রবি, তপন, ভানু, দিবাকর, মার্তন্ড, বিভাবসু, মিত্র, মিহির, পূষা, প্রভাকর।
অজানা খাঁটি বাংলা উপসর্গ।
খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
জব সলুশন