ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?

ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) রামমোহন রায়
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ঘ) প্রমথ চৌধুরী
বিস্তারিত ব্যাখ্যা:

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (আনু. ১৭৬২ - ১৮১৯) সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। নাটোর - রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভালো বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।

উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজএর বাংলা বিভাগের হেড - পন্ডিত নিযুক্ত হন। পরে ১৮০৫ সালে আবার কেরীর সুপারিশে তিনি বাংলার সঙ্গে সংস্কৃত বিভাগেরও হেড পন্ডিতের দায়িত্ব লাভ করেন। ১৮১৬ সালের জুলাই মাস পর্যন্ত তিনি এ কলেজে কাজ করেন। পরে কাজ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ - পন্ডিত হিসেবে।


ফোর্ট উইলিয়াম কলেজে থাকার সময়ে তিনি যেসব গ্রন্থ রচনা করেন, সেগুলি: বত্রিশ সিংহাসন (১৮০২), হিতোপদেশ (১৮০৮), রাজাবলী (১৮০৮) এবং প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, কিন্তু ১৮৩৩ সালে প্রকাশিত)। এছাড়া পরে ১৮১৭ সালে তিনি লেখেন বেদান্তচন্দ্রিকা। এসব গদ্য প্রায় সবই অনুবাদমূলক। তা সত্ত্বেও তাঁর রচনা - রীতির কারণে অনেকটা মৌলিক রূপ লাভ করেছে।

তিনি সংস্কৃত পন্ডিত ছিলেন বলে অনেকেই তাঁকে সামাজিক বিষয়ে রক্ষণশীল বলে বিবেচনা করতেন। কিন্তু কোনো কোনো বিষয়ে তিনি ছিলেন পুরোপুরি আধুনিক। যেমন, সতীদাহ প্রথার পক্ষে প্রচার চালাতে গিয়ে রামমোহন রায় যেসব শাস্ত্রীয় অনুমোদনের কথা উল্লেখ করেন, সেগুলি আগেই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিলেন।

গয়া, বৃন্দাবন ইত্যাদি হিন্দু তীর্থস্থান ভ্রমণ করে ফেরার সময়ে মৃত্যুঞ্জয় ১৮১৯ সালের জুন মাসে মুরশিদাবাদের কাছে মারা যান।

Related Questions

ক) মি. উইলিয়াম
খ) উইলিয়াম কেরী
গ) রামরাম বসু
ঘ) জেসি মার্শম্যান
ক) উইলিয়াম কেরি
খ) রামরাম বসু
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ক) ১৮০০ সালে
খ) ১৮০৪ সালে
গ) ১৮০১ সালে
ঘ) ১৮০৮ সালে
ক) ১৭৯৯ সালে
খ) ১৮০০ সালে
গ) ১৮০১ সালে
ঘ) ১৮০৪ সালে
ক) লর্ড ওয়েলেসলি
খ) লর্ড কর্নওয়ালিশ
গ) উইলিয়াম কেরী
ঘ) জন ক্লার্ক মার্শম্যান
ক) সেক শুভোদয়া
খ) মঙ্গল সমাচার
গ) মিশন সমাচার
ঘ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
Note :

বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ : মধী রচিত মিশন সমাচার (১৮০০)।
বাঙালি রচিত বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ: রাজা প্রতাপাদিত্য চরিত্র।

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন