বাক্যের ক্ষুদ্রতম একক কি?

ক) উক্তি
খ) বিভক্তি
গ) উপসর্গ
ঘ) শব্দ
বিস্তারিত ব্যাখ্যা:

বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ।

শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠ‌নের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।

বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।

Related Questions

ক) বর্ণ
খ) ভাব
গ) ধ্বনি
ঘ) শব্দ
Note :

বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ।

একাধিক বর্ণ বা ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তখন তা বাক্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে একটি সার্থক বাক্য গঠনের জন্য শুধু শব্দ থাকাই যথেষ্ট নয়, বরং শব্দগুলোকে পাশাপাশি বসলে ব্যাকরণগত ৩টি গুণ থাকতে হয়:
১. আকাঙ্ক্ষা: বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা।
২.আসত্তি: বাক্যের পদগুলোর সুবিন্যস্ত অবস্থান।
৩. যোগ্যতা: পদগুলোর অর্থগত ও ভাবগত মিল।

ক) ধ্বনি
খ) শব্দ
গ) বাক্য
ঘ) বর্ণ
Note :

যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। বাক্যকে ভাষার মূল উপকরণ, বৃহত্তম একক ও ভাষার ছাদ বলা হয়।
- ভাষার মূল উপাদান : ধ্বনি
- ভাষার বৃহত্তম একক : বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যের মৌলিক উপাদান :  শব্দ
- বাক্যের মূল উপাদান : শব্দ
- বাক্যের মূল উপকরণ : শব্দ
- বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে পদ বলে। 
- শব্দের মূল উপাদান : ধ্বনি
- শব্দের মূল উপকরণ : ধ্বনি
- শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি

ক) বর্ণ
খ) ধ্বনি
গ) শব্দ
ঘ) বাক্য
Note :

ভাষার মূল উপাদান হলো ধ্বনি। কণ্ঠনিঃসৃত এই ধ্বনিগুলো একত্রিত হয়ে শব্দ তৈরি করে এবং শব্দ দিয়ে বাক্য গঠনের মাধ্যমেই মানুষ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে।

ক) বর্ণ
খ) অক্ষর
গ) পদ
ঘ) ধ্বনি
Note :

ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রূপ হলো 'বর্ণ' । শব্দের অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।

ক) পদ
খ) ধ্বনি
গ) কারক
ঘ) বর্ণ
Note :

বাংলা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব অনুযায়ী, একটি শব্দের ক্ষুদ্রতম বা অবিভাজ্য একককে ধ্বনি বলা হয়। মানুষের কণ্ঠনিঃসৃত এই ধ্বনিগুলোই যখন একত্রিত হয়ে কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে। 

ক) বস্তু
খ) ধ্বনি
গ) ভাব
ঘ) বর্ণ
Note :

শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, যেমন: ক+ল+ম = কলম।


 

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন