পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
ক) সমানাধিকরণ
খ) প্রত্যয়ান্ত
গ) ব্যধিকরণ
ঘ) ব্যতিহার
বিস্তারিত ব্যাখ্যা:
সমানাধিকরণ বহুব্রীহিতে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়। যেমন: 'নীলকণ্ঠ' (নীল কণ্ঠ যার)।
Related Questions
ক) রক্ত দ্বারা রঞ্জিত
খ) বহুলোকের রক্তপাত
গ) পরস্পরের রক্তপাত
ঘ) রক্তের প্রবাহ
Note : 'রক্তারক্তি' (রক্তে রক্তে যে যুদ্ধ) একটি ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে পরস্পর একই রকম ক্রিয়ার পুনরাবৃত্তি বোঝানো হচ্ছে।
ক) দশ আননের সমাহার
খ) দশ আনন আছে যার
গ) দশাগ্রস্ত যিনি নন
ঘ) দশ যে আনন
Note : 'দশানন' একটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, যার ব্যাসবাক্য 'দশ আনন আছে যার'। এটি রাবণকে বোঝায়।
ক) পণ্ডিত ও মূর্খ
খ) পন্ডিত হয়েও যিনি মূর্খ
গ) যিনি পন্ডিত তিনিই মূর্খ
ঘ) মূর্খের ন্যায় পন্ডিত
Note :
'পন্ডিতমূর্খ' শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো পন্ডিত হয়েও যিনি মূর্খ। এটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস এর একটি উৎকৃষ্ট উদাহরণ।
যে বহুব্রীহি সমাস ব্যাকরণের কোনো সাধারণ বা ধরাবাঁধা নিয়মের অধীন নয়, তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। প্রদত্ত উদাহরণে 'পণ্ডিত' বা 'মূৰ্খ' কোনোটিকে আলাদাভাবে না বুঝিয়ে, 'পণ্ডিতমূর্খ' বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি পুথিগত বিদ্যায় শিক্ষিত অথচ বাস্তব বা ব্যবহারিক জ্ঞানশূন্য।
ক) চারদিকে জল যার
খ) দুদিকে আবদ্ধ জল যার
গ) দুদিকে অপ যার
ঘ) দ্বীপের মত
Note : 'দ্বীপ' (দু'দিকে অপ্ বা জল যার) একটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এটি কোনো সাধারণ নিয়ম অনুসরণ করে না।
ক) জীবিত কিন্তু মৃত
খ) যে জীবিত সেই মৃত
গ) জীবিত থেকেও যে মৃত
ঘ) একই সাথে জীবিত ও মৃত
Note :
'জীবন্মৃত' (জীবিত থেকেও যে মৃত) একটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
জব সলুশন