প্রিজমের মধ্যে দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালীরূপ দৃষ্ট হয় এর পশ্চাতে যে প্রতিভাস তা হল আলোর-
Related Questions
হীরার প্রতিসরাঙ্ক খুব বেশি (প্রায় ২.৪২) এবং সংকট কোণ খুব কম (প্রায় ২৪.৪°)। ফলে আলো একবার হীরার ভেতরে প্রবেশ করলে এর বিভিন্ন তলে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং সহজে বের হতে পারে না। সামান্য আলোতেও তাই হীরা উজ্জ্বল দেখায়।
তারা থেকে আসা আলোকরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন ঘনত্বের স্তর ভেদ করার সময় বারবার প্রতিসরিত হয়। বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে এই প্রতিসরণের হার ক্রমাগত পরিবর্তিত হয়, ফলে আমাদের চোখে তারার উজ্জ্বলতা কম-বেশি হতে থাকে, যাকে মিটমিট করা বলে।
চাঁদ যখন দিগন্তের কাছে থাকে, তখন এর আলোকরশ্মিকে ঘন বায়ুমণ্ডলীয় স্তর ভেদ করে আসতে হয়। এই ঘন স্তরে আলোর প্রতিসরণের কারণে চাঁদকে কিছুটা উপরে এবং আকারে বড় দেখায়। এটি একটি বায়ুমণ্ডলীয় প্রতিসরণজনিত ঘটনা।
জব সলুশন