টপিকঃ ধারা

বিষয়

গণিত

Free: 10 Qs

1.

(1/12) + (1/24) + (1/48) + (1/96) + ...... ধারাটির অসীম পদের সমষ্টি কত?

ক) 1/6
খ) 1/12
গ) 1/3
ঘ) 1/3
Note :

মনে করি,
১ম পদ, a = 1/12
সাধারণ অনুপাত, r
= (1/24) ÷ (1/12)
= (1/24) × (12/1)
= 1/2 < 1

ধারাটির অসীমতক সমষ্টি
= a/(1 - r)
= (1/12) ÷ (1 - 1/2)
= (1/12) ÷ (1/2)
= (1/12) × 2
= 1/6

2.

১,৩,৪,৭,১১,১৮,......... ক্রমটির পরবর্তী পদ কত ?

ক) 25
খ) 29
গ) 36
ঘ) 42
Note :

১, ৩, ৪, ৭, ১১, ১৮

৪ = ৩ + ১, ৭ = ৪ + ৩, ১১ = ৪ + ৭, ১৮ = ৭ + ১১

এই ধারায় কোন পদ সংখ্যাকে তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পাওয়া যায়,

পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯

3.

১,৩,৫,৭,......ধারাটির অষ্টম পদ কত ?

ক) 13
খ) 15
গ) 17
ঘ) 20
Note :

১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫

বিজোড় সংখ্য গুলো

অতএব, অষ্টম পদ = ১৫

4.

০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক) ০.০০২৪
খ) ০.০০৩২
গ) ০.০০০৩২
ঘ) ০.০০০০৩২
Note :

১ম পদ =o.২ , ২য় পদ =(o.২)² =০.০৪
৩য় পদ =(o.২)³=০.০০৮,৪র্থ পদ =(o.২)⁴
=০.০০১৬,৫ম পদ =(o.২)⁵=০.০০০৩২

5.

কোন ধারার n তম পদ 3n + 1 হলে, ধারাটি নিচের কোনটি?

ক) 3, 6, 9, 13, 16, ...
খ) 4, 7, 10, 13, 16, ...
গ) - 1, - 2, 1, 4, 7, ....
ঘ) 2, 5, 8, 11, 14, ....
Note :

কোন ধারার n তম পদ 3n + 1 হলে
ধারাটির ১ম পদ = 3 × 1 + 1 = 3 + 1 = 4
ধারাটির ২য় পদ = 3 × 2 + 1= 6 + 1 = 7
ধারাটির ৩য় পদ = 3 × 3 + 1 = 9 + 1 = 10
ধারাটির ৪র্থ পদ = 3 × 4 + 1 = 12 + 1 = 13
ধারাটির ৫ম পদ = 3 × 5 + 1 = 15 + 1 = 16
........................................................................
ধারাটি:  4, 7, 10, 13, 16, .........................

6.

একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি--

ক) 140
খ) 142
গ) 148
ঘ) 150
Note :

প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে ,
  r তম পদ = a+(r-1)d
    ৬ তম পদ    =a+(6-1)d
    or,52=a+5 × 10
    or,a=52-50
       ∴ a=2
15 তম পদ =2+(15-1) ×10=2+140=142

7.

১ + ৫ + ৯ + ১৩ + ... ধারাটির ১৫ তম পদ কত হবে?

ক) 61
খ) 53
গ) 57
ঘ) 65
Note :

a = প্রথম পদ 1, d = সাধারণ অন্তর = 5 - 1 = 4, n =  তম পদ 15

a  +  (n - 1)d

= 1  +  (15 - 1)4

= 1  +  14×4

= 1  +  56

= 57

8.

কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?

ক) 22
খ) 25
গ) 29
ঘ) 85
Note :

সমান্তর প্রগমনে দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার ব্যবধান এবং তৃতীয় সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার ব্যবধান সবসময় সমান হবে। এখানে ১৭ - ৫ = ১২ ∴ তৃতীয় সংখ্যাটি হবে = ১৭ + ১২ = ২৯।

9.

নিম্নের ধারার একাদশ পদ কত ? ১, ৩, ৬, ১০, ১৫, ২১, .............

ক) 55
খ) 62
গ) 66
ঘ) 72
Note :

১+২=৩

৩+৩=৬

৬+৪=১০

১০+৫=১৫

১৫+৬=২১

২১+৭=২৮

২৮+৮=৩৬

৩৬+৯=৪৫

৪৫+১০=৫৫

৫৫+১১=৬৬

10.

3 - 6 + 12 - 24 + ........ ধারাটির প্রথম 9 টি পদের সমষ্টি কত?

ক) 513
খ) 515
গ) 509
ঘ) 511
Note :

প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = - 6/3 = - 2
পদ সংখ্যা, n = 9

আমরা জানি,
গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

৯টি পদের সমষ্টি = 3{1 - (- 2)9}/{1 - (- 2)}
= 3(1 + 512)/(1 + 2)
= (3 × 513)/3
= 513

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade