টপিকঃ ল.সা.গু ও গ.সা.গু
2.
দুইটি সংখ্যার গ. সা. গু. ১১ এবং ল. সা. গু.৭৭০০ । একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যাটি-
অপর সংখ্যা = ল.সা.গু ×গ.সা.গু/একটি সংখ্যা
১১×৭৭০০ / ২৭৫
= ৩০৮
6.
দুটি সংখ্যার ল.সা.গু. ৯৬ এবং গ.সা.গু. ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত?
ধরি, একটি সংখ্যা = x
∴অপর সংখ্যাটি = ১.৫x
∴সংখ্যা দুটির গুণফল = ১.৫x²
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল. সা. গু. × গ. সা. গু.
= > ১.৫x² = ৯৬ × ১৬
= > x² = (৯৬×১৬)/১.৫
= ১০২৪
∴বড় সংখ্যাটি = ১.৫ × ৩২ = ৪৮
8.
কতকগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সেকেন্ড,১৫ সেকেন্ড,২০ সেকেন্ড এবং ২৫ সেকেন্ড পরপর বাজতে লাগল।উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
১০,১৫ ,২০ এবং ২৫ এর ল সা গু
=২×৫×৩×২×৫=৩০০
∴ তারা পুনরায় একত্রে বাজবে =৩০০ সেকেন্ডে
=৩০০ / ৬০ মিনিট পরে
=৫ মিনিট পরে
10.
৩/৪, ৪/৫, ও ৫/৬ এর গ. সা. গু কত?
৩/৪, ৪/৫, ৫/৬
৩, ৪ ও ৫ এর গ.সা.গু = ১
৪, ৫ ও ৬ এর ল.সা.গু = ৬০
অতএব, নির্ণেয় গ.সা.গু = ১/৬০