টপিকঃ চতুর্ভূজ
1.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
রম্বসের ক্ষেত্রফল = 1/2 কর্ণদ্বয়ের গুণফল
রম্বসের ক্ষেত্রফল = 1/2 x 8 x 9 = 36 বর্গসেমি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 36 বর্গসেমি
বর্গক্ষেত্রের বাহু = 6 সেমি
পরিসীমা = 6 x 4 সেমি = 24 সেমি
2.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2একক হলে ঐ বর্গক্ষেত্রফল কত বর্গ একক
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক
বর্গক্ষেত্রের পরিসীমা 4a একক
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক
প্রশ্নমতে,
a√2 = 4√2
a = 4
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 4 একক
= 16 একক
3.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = ৮ ফুট
∴ কৰ্ণ =৮√২ ফুট
তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৮√২)²
= ৬৪ × ২
= ১২৮ বর্গফুট
4.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
= ৪ × ৯০°
= চার সমকোণ
5.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত?
বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল = ১৬০০
তাই একবাহুর দৈর্ঘ্য = ৪০(বর্গমূল করে)
আবার, বর্গক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২*৮০
= ১৬০।
6.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = ৮ ফুট
∴ কৰ্ণ =৮√২ ফুট
তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৮√২)২
= ৬৪ × ২
= ১২৮ বর্গফুট
7.
সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে-
সামন্তরিক সেই চতুর্ভুজকে নির্দেশ করে যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল।
সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র ।
আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান ।
ট্রাপিজিয়ামের সামন্তরিক নয় ।
রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান নয় ।
8.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সে. মি.। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
AOD একটি সমকোণী ত্রিভুজ
অতিভুজ AD = 5 সেমি;AO = 3 সেমি এবং OD = 4 সেমি।
AC = 2 × 3 = 6 সেমি এবং BD = 2 × 4 = 8 সেমি।
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × AC × BD
= 1/2 × 6 × 8 বর্গসেমি
= 24 বর্গসেমি।
9.
কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে-
কোন চতুভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে কর্ণ ।
10.
ABCD রম্বসের A কোণের মান ৬০° হলে D কোণের মান কত?
ABCD রম্বসের∠A+∠D=180°∠D=180°−∠A=(180−60)°=120°