টপিকঃ শতকরা

বিষয়

গণিত

Free: 10 Qs

2.

৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

ক) ১৪ টাকা
খ) ৪২ টাকা
গ) ১২ টাকা
ঘ) ১০৫ টাকা
Note :

১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
৩৫০ টাকায় ভ্যাট ৪×৩৫০/১০০ = ১৪ টাকা
সুতরাং,
১ কেজিতে ভ্যাট দিতে হয় ১৪ টাকা
৩ কেজিতে ভ্যাট দিতে হয় ১৪×৩ = ৪২ টাকা

7.

কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?

ক) 1850
খ) 1872
গ) 1836
ঘ) কোনোটিই নয়
Note :

স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন।

∴ বর্তমানে ঐ স্কুলের মোট চাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে
= ১৮০০ + (১৮০০ এর ২%)
= ১৮০০ + (১৮০০ এর ২/১০০)
= ১৮০০ + ৩৬
= ১৮৩৬ জন

8.

১৪৪ কোন সংখ্যার ৪০%?

ক) 160
খ) 260
গ) 360
ঘ) 370
Note :

প্রশ্নমতে,

x এর ৪০% = ১৪৪

বা, (৪০x/১০০) = ১৪৪

বা, x = (১৪৪×১০০)/৪০

∴ x = ৩৬০

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade