টপিকঃ সন্ধি

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 30 Qs

1.

'পরমেশ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পরম + এশ
খ) পরম + ঈশ
গ) পরম + ইশ
ঘ) পরম + ইস
Note :

'পরমেশ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো 'পরম + ঈশ'। এটি স্বরসন্ধির উদাহরণ যেখানে অ-কার বা আ-কারের পর ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়।

2. সন্ধি নির্ণয় কর: সংসার = সম + সার

ক) স্বরসন্ধি
খ) খাঁটি বাংলা সন্ধি
গ) বিসর্গসন্ধি
ঘ) ব্যঞ্জনসন্ধি
Note :
সম্ (ব্যঞ্জন) + সার (ব্যঞ্জন) = সংসার। এটি ব্যঞ্জন সন্ধি।

3. কোন বানানটি শুদ্ধ?

ক) কুজ্ঝটিকা
খ) কুজ্জটিকা
গ) কুহ্মটিকা
ঘ) কুজ্বটিকা
Note :
সঠিক সন্ধিজাত বানান ‘কুজ্ঝটিকা’।

4.

‘আকৃষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) আকৃতি+ইষ্ট
খ) আকৃষ + ট
গ) আক + ইষ্ট
ঘ) আকৃষ্ + ত
Note :

'আকৃষ্ট' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো আকৃষ্ + ত
ব্যাকরণের নিয়ম: আগে মূর্ধন্য ষ (ষ্) এবং এর পরে ত্‌ বা থ্‌ থাকলে সন্ধিতে ত্‌-এর স্থানে ট্‌ ও থ্‌-এর স্থানে ঠ্‌ হয়। অর্থাৎ, ষ্‌ + ত্‌ = ষ্ট এবং ষ্‌ + থ্‌ = ষ্ঠ হয়।
এই নিয়ম অনুযায়ী আকৃষ্ + ত = আকৃষ্ট হয়েছে। আরও কয়েকটি উদাহরণ: বৃষ্ + তি = বৃষ্টি, ষষ্ + থ = ষষ্ঠ ইত্যাদি।
অর্থ ও ব্যবহার: 'আকৃষ্ট' শব্দটির অর্থ হলো আকর্ষিত বা টানা হয়েছে এমন। 

5.

কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ?

ক) মহা + অর্ঘ
খ) ততঃ + অধিক
গ) কোথা + থেকে
ঘ) বিপদ্ + জনক
Note :

বিপদ্ + জনক = বিপজ্জনক । এটি ব্যঞ্জন সন্ধি।

6. যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মাকুসারে হয় না তাকে বলে-

ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জন সন্ধি
গ) নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ) বিসর্গ সন্ধি
Note :
সাধারণ সূত্র বা নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

7. ‘পরিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পরিঃ + ছেদ
খ) পরিঃ + চ্ছেদ
গ) পরি + ছেদ
ঘ) পরি + শেদ
Note :
পরি + ছেদ = পরিচ্ছেদ। ই + ছ = চ্ছ।

8. ‘আবির্ভাব’ শব্দটি গঠিত হয়েছে-

ক) প্রত্যয় দ্বারা
খ) উপসর্গ দ্বারা
গ) সন্ধি দ্বারা
ঘ) বিভক্তি দ্বারা
Note :
আবিঃ + ভাব = আবির্ভাব। এটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত।

9. ‘সতীশ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) সতি + ঈশ
খ) সতীশ + অ
গ) সতী + ঈশ
ঘ) সতী + ইশ
Note :
দীর্ঘ ঈ-কারের পর দীর্ঘ ঈ-কার থাকলে দীর্ঘ ঈ-কার হয়। সতী + ঈশ = সতীশ।

10. কোনটি সন্ধির নিপাতনে সিদ্ধ হয়েছে?

ক) যদ্যপি
খ) লবণ
গ) গবাক্ষ
ঘ) সংসার
Note :
গো + অক্ষ = গবাক্ষ। এটি নিপাতনে সিদ্ধ সন্ধি।

11.

‘পুনরুক্ত’ এর সন্ধি বিচ্ছেদ কী?

ক) পুন + রুক্ত
খ) পুনঃ + উক্ত
গ) পু + রুক্ত
ঘ) পুন + উক্ত
Note :

পুনঃ + উক্ত = পুনরুক্ত।

12. ‘স্বাধীনতা’ এর সন্ধি বিচ্ছেদ-

ক) সু + অধীনতা
খ) স + অধীনতা
গ) শ + অধীনতা
ঘ) স্ব + অধীনতা
Note :
স্ব + অধীনতা = স্বাধীনতা।

13.

কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?

ক) লো + অন
খ) ল + অন
গ) লে + অন
ঘ) ল + বন
Note :

ও-কারের পর অ-কার থাকলে ‘অব’ হয়। লো + অন = লবণ।

14. ‘অতএব’ এর ঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) অৎ + এব
খ) অতঃ + এব
গ) অত + এব
ঘ) অতো + এব
Note :
বিসর্গ সন্ধির নিয়মে অ-কারের পর বিসর্গ এবং তার পরে এ-কার থাকলে বিসর্গ লোপ পায়। তাই অতঃ + এব = অতএব।

15. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক) তদ + কাল = তৎকাল
খ) অন্তঃ + ধান = অন্তর্ধান
গ) সম + তান = সন্তান
ঘ) গো + পদ = গোষ্পদ
Note :
গো + পদ = গোষ্পদ হলো নিপাতনে সিদ্ধ সন্ধি।

16. ‘নাজ্জামাই’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) নাতি + জামাই
খ) নাত + জামাই
গ) নাজ + জামাই
ঘ) নাতিন + জামাই
Note :
‘নাত + জামাই’ সন্ধি হয়ে ‘নাজ্জামাই’ হয়েছে যেখানে ত্ ধ্বনিটি জ্ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে (সমীভবন)।

17.

কোন বানানটি শুদ্ধ?

ক) অত্যাধিক
খ) আদ্যাক্ষর
গ) অস্তাধিক
ঘ) অত্যধিক
Note :

সন্ধির নিয়মে অতি + অধিক = অত্যধিক (ই + অ = য)। ‘অত্যাধিক’ শব্দটি ভুল কারণ এখানে আ-কার আসার কোনো নিয়ম নেই।

18.

“নিষ্পাপ” শব্দটি কোন নিয়মে গঠিত?

ক) প্রত্যয়যোগে
খ) উপসর্গযোগে
গ) সন্ধিযোগে
ঘ) সমাসযোগে
Note :

নিঃ + পাপ = নিষ্পাপ। এটি সন্ধিযোগে গঠিত শব্দ।

19. ‘দংশন’ -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দম +শন
খ) দম + সন
গ) দম্ + যন
ঘ) দণ্ড + শন
Note :
দম্ + শন = দংশন। ম্ + শ = ং + শ।

20. ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?

ক) মহ + আর্ষি
খ) মহা + ঋষি
গ) মহা + অর্ষি
ঘ) মহা + ঋষি
Note :
আ-কারের পর ঋ-কার থাকলে ‘অর’ হয়। মহা + ঋষি = মহর্ষি।

21. ‘পাবক’ কোন সন্ধির উদাহরণ?

ক) স্বরসন্ধি
খ) ব্যঞ্জন সন্ধি
গ) বিসর্গ সন্ধি
ঘ) নিপাতনে সিদ্ধ
Note :
পৌ + অক = পাবক। এটি সংস্কৃত স্বরসন্ধির নিয়ম মেনে গঠিত।

22.

‘তন্ময়’ -এর সন্ধি বিচ্ছেদ কী?

ক) তৎ + ময়
খ) তণ + ময়
গ) তম + ময়
ঘ) তন + ময়
Note :

তৎ + ময় = তন্ময়। ত্ + ম = ন্ম।

23. ‘সংবাদ’ এর সন্ধি বিচ্ছেদ কি?

ক) সং + বাদ
খ) সম্ + বাদ
গ) সম + বাদ
ঘ) সু + আবাদ
Note :
সম্ + বাদ = সংবাদ। ম্ + ব = ং + ব।

24. কোনটি শুদ্ধ বানান?

ক) জ্যোতির্ময়
খ) জ্যোতির্ময়
গ) জোতির্ময়
ঘ) জ্যোতির্ময়
Note :
জ্যোতিঃ + ময় = জ্যোতির্ময়।

25.

জাতি + অভিমান-

ক) জাত্যাভিমান
খ) জাত্যভিমান
গ) জাতিভিমন
ঘ) জাতভিমন
Note :

ই-কারের পর অ-কার থাকলে য-ফলা হয়। জাতি + অভিমান = জাত্যভিমান। জাত্যভিমান শব্দের অর্থ - উচ্চ বংশে জন্মের অহংকার, বংশ গৌরব

26.

'উদ্ধার' শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে-

ক) উঃ + ধার
খ) উৎ + দার
গ) উৎ + ধার
ঘ) উৎ + হার
Note :

ব্যঞ্জনসন্ধির একটি নিয়ম। 'ৎ'-এর পর 'হ' থাকলে উভয়ে মিলে 'দ্ধ' (দ্ + ধ) হয়। সুতরাং, উৎ + হার = উদ্ধার।

27.

‘উচ্ছল’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) উৎ + শল
খ) উৎ + ছল
গ) উ + চল
ঘ) উৎ + চল
Note :

উৎ + ছল = উচ্ছল। ত্ + ছ = চ্ছ।

28.

'রান্না' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রান + না
খ) রান্ন + আ
গ) রাঁদ্ + না
ঘ) রাঁধ + না
Note :

'রান্না' একটি খাঁটি বাংলা সন্ধি, যা নিপাতনে সিদ্ধ। এর সন্ধি-বিচ্ছেদ হলো 'রাঁধ্ + না'।

29. নিচের কোন ব্যাকরণ ভাষার মাধুর্য স্থাপন ও সম্পাদন করে?

ক) সমাস
খ) কারক
গ) সন্ধি
ঘ) ধ্বনি
Note :
সন্ধি ধ্বনিসমূহের মিলনের মাধ্যমে শব্দের উচ্চারণকে শ্রুতিমধুর করে তোলে এবং ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে।

30. “মনস্তাপ” এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) মনঃ + তাপ
খ) মন + তাপ
গ) মানস + তাপ
ঘ) মনো + তাপ
Note :
মনঃ + তাপ = মনস্তাপ।
You've reached the free limit!

You can only see 30 questions with free access.

Login to upgrade