টপিকঃ প্রকৃতি ও প্রত্যয়

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1.

কোন বানানটি শুদ্ধ?

ক) সোন্দর্য
খ) সৌন্দর্য
গ) সোন্দর্য্য
ঘ) সৌনর্য্য
Note :

শুদ্ধ বানান 'সৌন্দর্য'। সুন্দর + য।

2. প্রত্যয়ান্ত শব্দ-

ক) পেশা
খ) পাশা
গ) পিপাসা
ঘ) প্রত্যাশা
Note :
'পিপাসা' শব্দটি 'পা' ধাতু থেকে সনন্ত প্রক্রিয়ায় প্রত্যয় যোগে গঠিত।

3.

‘নেত্র’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

ক) নেত্র + র
খ) নিত + র
গ) নী + ত্র
ঘ) নি + ত্র

4.

কোনটি শুদ্ধ বানান?

ক) ঐন্দ্রজালিক
খ) ইন্দ্রজালিক
গ) ঐন্দ্রজালীক
ঘ) ক ও খ উভয়ই
Note :

'ইন্দ্রজাল' থেকে 'ঐন্দ্রজালিক' (শুদ্ধ)। আবার 'ইন্দ্রজালিক' রূপটিও প্রচলিত।

5. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়?

ক) সাজন
খ) ভাসুর
গ) শারদ
ঘ) ধলো
Note :
'শারদ' = শরৎ + অ (ষ্ণ)। এটি সংস্কৃত তদ্ধিত।

6. ‘ভৃত্য’ শব্দের শুদ্ধ প্রকৃতি ও প্রত্যয়-

ক) ভূ + য
খ) ভৃ + য
গ) ভৃত + ত
ঘ) ভ্রি + ত
Note :
'ভৃত্য' = ভৃ + য (ক্যপ)।

7. কোনটি প্রত্যয় নিষ্পন্ন?

ক) অনাদর
খ) অরুণোদয়
গ) বিবিয়ানা
ঘ) শিক্ষকগণ
Note :
'বিবিয়ানা' = বিবি + আনা (প্রত্যয়)।

8. ‘দাপট’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর-

ক) দাপ + অট = দাপট
খ) দাপ + ট = দাপট
গ) দা + পট = দাপট
ঘ) দ + আপট = দাপট
Note :
'দাপট' = দাপ + অট। দাপ (ক্রিয়া বা ভাব) থেকে গঠিত।

9. কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?

ক) বাচন
খ) কেষ্টা
গ) স্থান
ঘ) শুনানি
Note :
কেষ্টা' তদ্ধিত প্রত্যয় বা নাম শব্দের বিকার। বাচন, স্থান, শুনানি ক্রিয়ামূল থেকে এসেছে।

10. ‘ডাকাত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) ডাকা + আইত
খ) ডাক + আইত
গ) ডক + ইত
ঘ) ডাকা + ইত
Note :
'ডাকাত' শব্দটি 'ডাক্' ধাতুর সাথে 'আইত' প্রত্যয় যোগে গঠিত (ডাক্ + আইত = ডাকাত)।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade