টপিকঃ বচন ও সংখ্যাবাচক শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1. কোন পদের সামনে 'অজস্র' শব্দটি বসালে বহুবচন হয়?

ক) সর্বনাম
খ) অব্যয়
গ) বিশেষ্য
ঘ) ক্রিয়া
Note :
‘অজস্র’ একটি বিশেষণ যা বিশেষ্য পদের পূর্বে বসে তার আধিক্য বা বহুবচন নির্দেশ করে (যেমন- অজস্র জনতা)।

2. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

ক) বৃন্দ
খ) কুল
গ) বর্গ
ঘ) গ্রাম
Note :
গ্রাম' শব্দটি শুধুমাত্র অপ্রাণিবাচক বা বস্তুবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন: কুসুমগ্রাম। 'বৃন্দ', 'কুল', 'বর্গ' উন্নত প্রাণী বা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

3. নিচের কোনটি গণনাবাচক শব্দ?

ক) কুড়ি
খ) তেরই
গ) দ্বাদশ
ঘ) তেসরা
Note :
‘কুড়ি’ (২০) একটি নির্দিষ্ট সংখ্যার গণনা বা পরিমাণ বোঝায়। অন্যগুলো তারিখ বা ক্রমবাচক।

4. 'গণকবর' শব্দে 'গণ' কথাটি ব্যবহৃত হয়েছে-

ক) সাধারণ অর্থে
খ) বহুবচন অর্থে
গ) মানুষ অর্থে
ঘ) বিশেষ অর্থে
Note :
‘গণকবর’ বলতে বহু মানুষের কবর বোঝায়, তাই এখানে ‘গণ’ শব্দটি বহুবচন বা সমষ্টি অর্থে ব্যবহৃত।

5. হাঁড়ি হাঁড়ি সন্দেশ বাক্যাংশটি বহুবচনজ্ঞাপক হয়েছে-

ক) সমাসবাচক শব্দযোগে
খ) সমার্থক শব্দের দ্বিত্ব প্রয়োগে
গ) বহুত্বজ্ঞাপক পদযোগে
ঘ) পদের দ্বিত্ব প্রয়োগে
Note :
এখানে ‘হাঁড়ি’ শব্দটি দুইবার (দ্বিত্ব) ব্যবহারের মাধ্যমে সন্দেশ এর আধিক্য বা বহুবচন বোঝানো হয়েছে।

6. 'লোকে বলে'- উক্তিটির তাৎপর্য কোনটি?

ক) একজন লোক বলে
খ) দুইজন লোক বলে
গ) সাধারণ লোক বলে
ঘ) নির্দিষ্ট কেউ বলে
Note :
‘লোকে বলে’ বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় বরং সাধারণ মানুষ বা জনশ্রুতিকে বোঝানো হয়।

7. কোনটি ক্রমবাচক শব্দ?

ক) অর্ধ
খ) এক
গ) প্রথম
ঘ) পহেলা
Note :
‘প্রথম’ শব্দটি কোনো কিছুর অবস্থান বা ক্রম নির্দেশ করে। এক (গণনাবাচক), পহেলা (তারিখবাচক)।

8. 'তরঙ্গ' শব্দের বহুবচন কোনটি?

ক) তরঙ্গসমূহ
খ) তরঙ্গগুলি
গ) তরঙ্গমালা
ঘ) তরঙ্গনিচয়
Note :
তরঙ্গের (ঢেউ) বহুবচনে ‘মালা’ ব্যবহৃত হয় (যেমন- তরঙ্গমালা)।

9. ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত হয়-

ক) গণ
খ) বৃন্দ
গ) পাল
ঘ) রা
Note :
ইতর প্রাণী বা পশুর দলের ক্ষেত্রে ‘পাল’ শব্দটি সুনির্দিষ্ট (যেমন- এক পাল গরু)।

10.

'চত্বারিংশ' শব্দটি কোন সংখ্যাজ্ঞাপক?

ক) চব্বিশ
খ) চল্লিশ
গ) চৌত্রিশ
ঘ) চৌচল্লিশ
Note :

চত্বারিংশ একটি পূরণবাচক সংখ্যা ।যার গগণাবাচক সংখ্যা চল্লিশ

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade