টপিকঃ দ্বিরুক্ত শব্দ/শব্দদ্বিত্ব

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 10 Qs

1. 'ঘচাঘচ' কী ধরনের দ্বিরুক্তি?

ক) শব্দ দ্বিরুক্তি
খ) অনুকার দ্বিরুক্তি
গ) পদাত্মক দ্বিরুক্তি
ঘ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Note :
'ঘচাঘচ' একটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি, যা দ্রুত ও সশব্দে কোনো কিছু কাটার অনুকরণে তৈরি হয়েছে।

2. 'বই-টই নিয়ে পড়তে বসো।' এখানে 'বই-টই' কী?

ক) যথাদ্বিরুক্তি
খ) অনুচর-দ্বিরুক্তি
গ) সমার্থক দ্বিরুক্তি
ঘ) বিপরীতার্থক দ্বিরুক্তি
Note :
'বই-টই'-এর মতো দ্বিরুক্তিকে অনুচর বা সহচর দ্বিরুক্তি বলা হয়। এখানে মূল শব্দ 'বই'-এর সঙ্গে অর্থহীন বা সামান্য অর্থবোধক 'টই' শব্দটি যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করেছে।

3.

'পথে পথে' কোন ধরনের শব্দ?

ক) দ্বিরুক্ত শব্দ
খ) শব্দ দ্বৈত
গ) পদ দ্বৈত
ঘ) ধ্বন্যাত্মক শব্দ
Note :

- দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
- যেমনঃ পথে পথে, কবি কবি, ভালো ভালো, বড় বড় ইত্যাদি 

4.

‘ধীরে ধীরে যায়’ দ্বিরুক্ত পদটি কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

ক) আধিক্য
খ) সামান্য
গ) অনুরূপ
ঘ) ক্রিয়া-বিশেষণ

5.

'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' - কোন ধরনের শব্দ?

ক) শব্দের দ্বিরুক্তি
খ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
গ) পদের দ্বিরুক্তি
ঘ) ছড়ার শব্দ
Note :

- যে সকল অব্যয় রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, তাকে ধ্বন্যাত্মক অব্যয় বলে।
- এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি।ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব বা আধিক্য ইত্যাদি বোঝায়।
- যেমন: বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান।প্রদত্ত উদাহরণে 'টাপুর টুপুর' ধ্বন্যাত্মক শব্দটি বৃষ্টির ধ্বনির অবস্থাকে প্রকাশ করেছে।

6. ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ-

ক) দরদর
খ) মরমর
গ) কড়কড়
ঘ) নড়নড়
Note :
'কড়কড়' একটি ধ্বনিবাচক বা অনুকার দ্বিরুক্ত শব্দ যা কোনো কিছু ভাঙার বা মেঘ ডাকার মতো তীব্র ও কর্কশ শব্দকে অনুকরণ করে।

7. 'ডেকে ডেকে হয়রান হয়েছি'- এখানে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কোন অর্থে?

ক) স্বল্পকাল স্থায়ী
খ) দীর্ঘকাল স্থায়ী
গ) অস্থিরতা
ঘ) পৌনঃপুনিকতা
Note :
'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি পৌনঃপুনিকতা বা বারবার সংঘটিত হওয়া অর্থ প্রকাশ করছে। অর্থাৎ, ডাকার কাজটি বারবার করার ফলে হয়রানি এসেছে।

8. 'ছি ছি, তুমি এত খারাপ!' এখানে 'ছি ছি' কী অর্থে প্রকাশ করেছে?

ক) ভাবের গভীরতা
খ) পৌনঃপুনিকতা
গ) ভাবের ধারাবাহিকতা
ঘ) অনুভূতি ভাব
Note :
'ছি ছি' একটি অব্যয় পদের দ্বিরুক্তি, যা ঘৃণা, লজ্জা বা বিরক্তির মতো তীব্র অনুভূতি বা ভাবের গভীরতা প্রকাশ করতে ব্যবহৃত হয়।

9. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-

ক) দ্বিরুক্ত শব্দ
খ) সমার্থক শব্দ
গ) যুগ্মশব্দ
ঘ) শব্দদ্বিত্ব
Note :
একই শব্দ অবিকৃতভাবে দুবার উচ্চারিত হয়ে যখন কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাকে দ্বিরুক্ত শব্দ বলা হয়। 'জ্বর জ্বর' এই ধরনের দ্বিরুক্তির একটি উদাহরণ।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade