টপিকঃ অনুপাত ও সমানুপাত
1.
2x²+5x+3<0 এর সমাধান কোনটি?
2x²+5x+3<0
বা, 2x²+3x+2x+3<0
বা, x(2x+3)+1(2x+3) < 0
বা, (2x+3)(x+1) < 0
উপরের গাণিতিক বাক্যটি সত্য হবে যদি যেকোন একটি উৎপাদক ঋণাত্বক বা শূন্য থেকে ছোট হয়।
তাহলে, আমরা নিচের নিয়মে লিখতে পারি,
(2x+3) > 0 এবং (x+1) < 0
x > -3/2 এবং x < -1
অর্থাৎ -3/2 < x < -1
2.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
5-1=4
4x=8
x=2
যেহেতু পানি ১ অনুপাত সেহেতু পানির পরিমাণ ২ লিটার
3.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
প্রস্ত = ক একক
পরিসীমা = ২ ( ২ক + ক) একক
= ৬ক একক।
বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪ = ৩ক/২
এখন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৩ক/২)² = ৯ক²/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক²
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল / আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ( ৯ক²/৪) / (২ক²) = ৯/৮ = ৯ : ৮
4.
যদি a+b=2, ab=1 হয় তবে a এবং b এর মান কত?
দেওয়া আছে,
a + b = 2 .......(1)
এবং ab = 1 .......(2)
আমরা জানি,
(a - b)2 = (a + b)2 - 4ab
=> (a - b)2 = 22 - 4.1
=> (a - b)2 = 4 - 4
a - b = 0 ..........(3)
(1) + (3) হতে পাই,
2a = 2
=> a = 1
(1) - (3) হতে পাই,
2a = 2
=> b = 1
a = 1 এবং b = 1.
5.
একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
খরগোশর ৪ লাফ = কুকুরের ৩ লাফ
∴ " ৫ " = "৩৪×৫ = ১৫/৪ " ৪ঃ১৫/৪
=১৬ঃ১৫
6.
১,০০০ টাকা ক ও খ ১ঃ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ঃ ১ঃ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
দেওয়া আছে,
মোট টাকার পরিমাণ = ১০০০ টাকা
ক ও খ-এর অর্থের অনুপাত = ১ : ৪
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১ + ৪ = ৫
∴ খ পায় = ১০০০ টাকার ৪/৫ অংশ
= (২০০ × ৪) টাকা
= ৮০০ টাকা
আবার,
খ তার প্রাপ্ত টাকা নিজে, তার মা ও মেয়ের মধ্যে ভাগ করে দেয়।
তাদের প্রাপ্ত অর্থের অনুপাত = ২ : ১ : ১
অনুপাতের রাশিগুলোর যোগফল = ২ + ১ + ১ = ৪
সুতরাং, মেয়ে পাবে = খ-এর টাকার ১/৪ অংশ
= ৮০০ টাকার ১/৪ অংশ
= (২০০ × ১) টাকা
= ২০০ টাকা
7.
একটি গাড়ী ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?
20% ক্ষতিতে,
বিক্রয়মূল্য 80 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
∴ " 3600 " " " (3600× 100)/80=4500 টাকা
16% লাভে,
বিক্রয়মূল্য 100 টাকা হলে ক্রয়মূল্য116 টাকা
∴ " 4500 " " " (4500× 116)100= 52200 টাকা
8.
দুটি সংখ্যার অনুপাত ৪: ৫ সংখ্যা দুটি হতে ৪ করে কমালে তাদের অনুপাত হয় ৩:৪ সংখ্যা দুটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত কত হবে?
তথ্য: ধরি, সংখ্যা দুটি ৪ক, ৫ক প্রশ্নমতে, ৪ক - 8 : ৫ক - 8 = ৩ : ৪⇒ ৪ক৫ক=৩৪ ১৬ক – ১৬ = ১৫ক - ১২ ⇒ ১৬ক - ১৫ক = ১৬ - ১২∴ক=৪∴ সংখ্যা দুটি ৪×৪,৫×৪=১৬,২০ ∴ ১৬+ ৪ : ২০: ২৪ =৫:৬
9.
12+22+32+……….+x2 এর মান কত?
1² + 2² + 3² +..........+ x² = x(x + 1)(2x + 1)/6
[ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি,1² + 2² +3² +..........+ n² = n(n + 1)(2n + 1)/6 ]
10.
একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে. মি.। অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?
সামান্তিরিকের একটি কোণ সমকোণ হলে তাকে আয়তক্ষেত্র বলে ।
আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ।অর্থাৎ AB=CD এবং BD =AC এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ ∠A=∠B=∠C=∠D=90⁰
অন্তর্ভুক্ত কোণ 90⁰ হলে আয়তটি আঁকা সম্ভব