টপিকঃ বাক্য ও বানান শুদ্ধিকরণ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 20 Qs

1. ‘তোমাকে দেখে খুবই খুশি হলাম।’- এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা?

ক) সাধু
খ) চলিত
গ) আঞ্চলিক
ঘ) কথ্য
Note :
‘দেখে’ এবং ‘হলাম’ ক্রিয়াপদগুলো চলিত রীতির।

2. নিচের কোনটি শুদ্ধ?

ক) অনুষ্ঠান চলাকালীন সময় বৃষ্টি শুরু হয়
খ) তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে
গ) বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ
ঘ) আরিফ সবচেয়ে শ্রেষ্ঠতম শিল্পী
Note :
‘সকল চেষ্টা’ সঠিক প্রয়োগ। ‘চলাকালীন সময়’ এবং ‘সবচেয়ে শ্রেষ্ঠতম’ হলো বাহুল্য দোষ। ‘সমৃদ্ধশালী’র চেয়ে ‘সমৃদ্ধ’ বেশি শুদ্ধ।

3. শুদ্ধ বাক্য কোনটি?

ক) রফিক তুমি ও আমি সিনেমা দেখতে যাব
খ) তুমি , শফিক ও আমি সিনেমা দেখতে যাব
গ) আমি শফিক ও তুমি সিনেমা দেখতে যাব
ঘ) তুমি আমি ও শফিক সিনেমা দেখতে যাব

4.

কোনটি শুদ্ধ বাক্য?

ক) আমার আকাঙ্খা পূর্ণ হলো না
খ) এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না
গ) নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল
ঘ) আকন্ঠ পর্যন্ত ভোজন করলাম

5.

কোন বানানটি শুদ্ধ নয়?

ক) দারিদ্রতা
খ) উপযোগিতা
গ) কৃপণ
ঘ) কাহিনি

6.

নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) সংশব
খ) ধস
গ) উজ্জল
ঘ) দূর্গ
Note :

‘ধস’ বানানটি সঠিক। 

7. কোন বানানটি শুদ্ধ?

ক) মনমুগ্ধকর
খ) মনোমুগ্ধকর
গ) মনরমুগ্ধকর
ঘ) মনোঃমুগ্ধকর
Note :
মনঃ+মুগ্ধকর = মনোমুগ্ধকর। বিসর্গ ও-কারে পরিণত হয়।

8. নিচের কোনটি চলিত রীতির শব্দ?

ক) তুলা
খ) শুকনো
গ) পড়িল
ঘ) সহিত
Note :
‘শুকনো’ শব্দটি চলিত রীতির। এর সাধু রূপ ‘শুষ্ক’ বা ‘শুকনা’।

9. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
Note :
সস্ত্রীক মানেই স্ত্রীর সঙ্গে। তাই 'তিনি সস্ত্রীক শহরে থাকেন' শুদ্ধ।

10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
খ) চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা
গ) চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
ঘ) চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
Note :
এখানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটি ভিন্ন ঘটনা তাই বহুবচন বা দ্বিবচন নির্দেশক ‘দুটি’ শব্দটি ব্যবহার করা সঠিক হয়েছে।

11.

বিশুদ্ধ বানান কোনটি?

ক) নৈর্ঋত
খ) নৈবিত
গ) নৈরিত
ঘ) নেহ্রত
Note :

দক্ষিণ-পশ্চিম দিক নির্দেশক তৎসম শব্দটির শুদ্ধ ও প্রমিত বানান হলো 'নৈর্ঋত' (নৈ + র্ + ঋ + ত)।

12.

বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম কত সালে প্রকাশিত হয়?

ক) 1993
খ) 1992
গ) 1995
ঘ) 1996
Note :

বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম ১৯৯২ সালে প্রকাশিত হয়।

13. ‘উপর’ এবং ‘ওপর’ শব্দের পার্থক্য-

ক) অর্থগত
খ) ভাষারীতির
গ) কোনো পার্থক্য নেই
ঘ) ধ্বনিগত ও অর্থগত উভয়
Note :
‘উপর’ শব্দটি সাধু রীতিতে এবং ‘ওপর’ শব্দটি চলিত রীতিতে ব্যবহৃত হয়। তাই পার্থক্যটি ভাষারীতির।

14.

কোন বাক্যটি সঠিক?

ক) মিস্টারের কোনো ভৌগোলিক জ্ঞান নেই
খ) হিমালয় পর্বত দূরলঙ্ঘনীয়
গ) গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না
ঘ) স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়

15.

কোনটি শুদ্ধ বানান?

ক) প্রতান্ত
খ) আদ্যক্ষর
গ) জ্যতির্ময়
ঘ) সম্বর্ধনা

16.

কোন বানানটি ভুল?

ক) মুমূর্ষু
খ) মুমুর্ষু
গ) সংগীত
ঘ) আকাঙ্ক্ষা

17.

কোন বাক্যটি শুদ্ধ ?

ক) তিনি অপমানিত বোধ করেছেন
খ) তুমি চিরজীবী হও
গ) চন্দ্র উদয় হয়েছে
ঘ) তুমি চিরঞ্জীব হও
Note :

আশীর্বাদ বা শুভকামনা অর্থে ‘চিরজীবী’ শব্দটি বহুল প্রচলিত এবং ব্যাকরণগতভাবে সঠিক শব্দচয়ন।

18.

কোন বাক্যটি শুদ্ধ?

ক) সর্বদা পরিষ্কার থাকিবে
খ) সর্বদা পরিষ্কৃত থাকিবে
গ) সর্বদা পরিষ্কারময় থাকিবে
ঘ) সর্বদা পরিষ্কৃতময় থাকিবে
Note :

প্রদত্ত বাক্যগুলোর মধ্যে 'সর্বদা পরিষ্কার থাকিবে' বাক্যটি শুদ্ধ।
- পরিষ্কার: এটি একটি বিশেষণ পদ, যার অর্থ পরিচ্ছন্ন বা নির্মল। বাক্যে অবস্থা বোঝাতে এর ব্যবহার সঠিক।
- পরিষ্কৃত: এর অর্থ যা পরিষ্কার করা হয়েছে এমন। তবে 'সর্বদা' এর সাথে 'পরিষ্কৃত' ব্যবহার করা স্বাভাবিক বাকরীতির পরিপন্থী।
- পরিষ্কারময় / পরিষ্কৃতময়: 'ময়' প্রত্যয়টি সাধারণত কোনো উপাদানে পূর্ণ বোঝাতে ব্যবহৃত হয় (যেমন- আনন্দময়, কাদাময়)। 'পরিষ্কার' বা 'পরিষ্কৃত' শব্দের সাথে 'ময়' প্রত্যয়ের যুক্ত হওয়া ব্যাকরণগতভাবে অশুদ্ধ।

19.

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) বিধি লঙ্ঘন হয়েছে
খ) যুক্তি খন্ডিত হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
গ) আমি আর দ্বিতীয়টি দেখিনি
ঘ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়

20.

কোন বানানটি অশুদ্ধ?

ক) পরিপক্ব
খ) দূরবীক্ষণ
গ) নিষ্পন্দ
ঘ) মরূদ্যান
Note :

'নিস্পন্দ' বানানে দন্ত্য-স যুক্ত হয় (নিঃ + স্পন্দ = নিস্পন্দ)। তাই 'নিষ্পন্দ' বানানটি অশুদ্ধ। বাকি অপশনগুলো (পরিপক্ব, দূরবীক্ষণ, মরূদ্যান) শুদ্ধ।

You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade