টপিকঃ সমার্থক শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 30 Qs

1. 'খবর' এর সমার্থক শব্দ নয়-

ক) বার্তা
খ) সংবাদ
গ) জিজ্ঞাসা
ঘ) সন্দেশ
Note :
জিজ্ঞাসা মানে প্রশ্ন করা বা জানতে চাওয়া যা খবরের সমার্থক নয়।

2. 'পদ্ম' ও 'পুষ্প' শব্দের সমার্থক শব্দ কোনগুলো?

ক) অরবিন্দ প্রসূন
খ) কমল হিমাংশু
গ) নলিনী শশধর
ঘ) ফুল কামিনী
Note :
অরবিন্দ হলো পদ্মের প্রতিশব্দ এবং প্রসূন হলো ফুলের প্রতিশব্দ তাই এটি সঠিক জোড়।

3. কোনটি প্রতিশব্দ নয়: 'রাজা'

ক) নরেন্দ্র
খ) কিরণমালী
গ) নৃপতি
ঘ) ভূপাল
Note :
কিরণমালী অর্থ সূর্য কিন্তু নরেন্দ্র নৃপতি ও ভূপাল রাজার প্রতিশব্দ।

4. কোনটি সূর্যের সমার্থক শব্দ?

ক) মাতঙ্গ
খ) অবনি
গ) কলানিধি
ঘ) সবিতা
Note :
সবিতা সূর্যের সমার্থক কিন্তু মাতঙ্গ অর্থ হাতি।

5.

'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?

ক) আহ্বান
খ) নিমন্ত্রণ
গ) প্রত্যাখ্যান
ঘ) আবাহন

6.

অর্ণব-এর প্রতিশব্দ-

ক) সূর্য
খ) বায়ু
গ) আকাশ
ঘ) সমুদ্র
Note :

অর্ণব শব্দের অর্থ সমুদ্র ।

7. 'স্রোতস্বিনী' শব্দের অর্থ কি?

ক) নদী
খ) সাগর
গ) পাহাড়
ঘ) সৌন্দর্য
Note :
স্রোতস্বিনী মানে যার স্রোত আছে অর্থাৎ নদী।

8. কোনটি ভিন্নধর্মী?

ক) আফতাব
খ) সবিতা
গ) খদ্যোত
ঘ) অরুণ
Note :
খদ্যোত অর্থ জোনাকি পোকা আর বাকিগুলো সূর্যের নাম।

9. কোন শব্দটি 'কুহক'-এর সমার্থক নয়?

ক) মায়া
খ) ভেলকি
গ) বিরাগ
ঘ) ছলনা
Note :
বিরাগ মানে অরুচি বা অনাসক্তি যা কুহক বা জাদুর সাথে সম্পর্কিত নয়।

10. 'কন্যা' শব্দটির অর্থ-

ক) দুহিতা
খ) বনিতা
গ) ললনা
ঘ) অঙ্গনা
Note :
দুহিতা কন্যার সংস্কৃত প্রতিশব্দ এবং বনিতা বা ললনা বা অঙ্গনা বলতে সাধারণত নারী বা স্ত্রীলোক বোঝায়।

11. 'বিবর' শব্দের অর্থ কী?

ক) বিরাট
খ) ছোট
গ) গর্ত
ঘ) হাঙর
Note :
বিবর মানে ছিদ্র বা গর্ত।

12. 'আহব' শব্দের অর্থ কি?

ক) আহবান
খ) আগমন
গ) অস্ত্রশস্ত্র
ঘ) যুদ্ধ
Note :
আহব শব্দের আক্ষরিক অর্থ যুদ্ধ বা সংগ্রাম।

13. 'চুল' এর সমার্থক শব্দ কোনটি?

ক) লোচন
খ) কুন্তল
গ) উয়সী
ঘ) ঊর্না
Note :
কুন্তল মানে মাথার চুল বা কেশ।

14.

'পর্বত' শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) নিকর
খ) উৎপল
গ) হিমানী
ঘ) শৈল

15. 'গন্ধবহ' শব্দের সমার্থক কোনটি?

ক) তুষার
খ) মহীধর
গ) শিখা
ঘ) বাতাস
Note :
গন্ধবহ অর্থ যে গন্ধ বহন করে অর্থাৎ বাতাস বা বায়ু।

16. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) বিটপী
খ) শিখরী
গ) বনানী
ঘ) পাদপ
Note :
বনানী অর্থ বন বা অরণ্য যা একটি গাছের বদলে গাছের সমষ্টি বোঝায়।

17. কোনটি সমার্থক নয়?

ক) বারিধি
খ) বারীশ
গ) সুধাকর
ঘ) রত্নাকর
Note :
সুধাকর অর্থ চাঁদ।

18. 'সূর্য' এর সঠিক সমার্থক শব্দ কোনটি?

ক) কলু
খ) পূষণ
গ) মনীবক
ঘ) অগ্নিসন
Note :
পূষণ হলো বৈদিক দেবতা বা সূর্যের একটি রূপ।

19. 'অটবি' এর সমার্থক শব্দ কোনটি?

ক) তরু
খ) অরুণ
গ) নীরদ
ঘ) কুঞ্জ

20.

কোনটি 'নারী' শব্দের সমার্থক শব্দ?

ক) ধ্বনি
খ) দারা
গ) সখি
ঘ) ধনি
Note :

ধনি সুন্দরী নারী অর্থে ব্যবহৃত হয়।

21.

কোনটি 'পুত্র' শব্দের সমার্থক?

ক) আত্মজ
খ) প্রসূন
গ) জনক
ঘ) সুহৃদ

22. 'ভ্রমর' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) মধুকর
খ) দেবলোক
গ) প্রভঞ্জন
ঘ) ক্ষণপ্রভা
Note :
মধুকর অর্থ যে মধু করে বা পান করে অর্থাৎ ভ্রমর।

23. কোনটি 'গন্তব্য' শব্দের প্রতিশব্দ নয়?

ক) মনজিল
খ) অভীষ্ট
গ) লক্ষ্য
ঘ) জটিল পথ
Note :
গন্তব্য মানে যেখানে যেতে হবে বা লক্ষ্য কিন্তু জটিল পথ মানে কঠিন রাস্তা যা গন্তব্য নয়।

24. 'ইতি' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) অবসান
খ) বরেণ্য
গ) শেষ
ঘ) বিরাম
Note :
ইতি মানে শেষ বা সমাপ্তি বা অবসান কিন্তু বরেণ্য মানে সম্মানীয় বা শ্রেষ্ঠ।

25. 'পয়জার' শব্দের অর্থ কী?

ক) চশমা
খ) জুতা
গ) চাবি
ঘ) কলম
Note :
পয়জার মানে জুতা।

26. 'সূর্য' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) সুধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) ভানু
Note :
ভানু অর্থ সূর্য আর বাকিগুলো চাঁদের প্রতিশব্দ।

27. 'কাঞ্চন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) চাঁদ
খ) সূর্য
গ) পদ্ম
ঘ) স্বর্ণ
Note :
কাঞ্চন অর্থ স্বর্ণ।

28. 'হরিণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) দ্বিপ
খ) মৃগ
গ) মাতঙ্গ
ঘ) গজ
Note :
মৃগ অর্থ হরিণ।

29. কোনটি আগুনের প্রতিশব্দ নয়?

ক) হুতাশন
খ) সর্বভুক
গ) তুরগ
ঘ) বৈশ্বানর
Note :
তুরগ শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব যা আগুনের সমার্থক নয় এবং বাকি তিনটি আগুনের নাম।

30.

'ঢেউ' এর সমার্থক শব্দ নয়-

ক) তরঙ্গ
খ) ঊর্মি
গ) বারিধি
ঘ) বীচি
You've reached the free limit!

You can only see 30 questions with free access.

Login to upgrade