টপিকঃ বিপরীত শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 20 Qs

1. 'কুৎসা' শব্দের বিপরীত শব্দ কী?

ক) প্রশংসা
খ) সুন্দর
গ) খ্যাতি
ঘ) শুভ্র
Note :
'কুৎসা' অর্থ নিন্দা বা বদনাম। এর বিপরীত হলো 'প্রশংসা' বা স্তুতি।

2.

'চিরায়ত' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) সমসাময়িক
খ) কদাচিৎ
গ) প্রতিদিন
ঘ) অক্ষয়
Note :

'চিরায়ত' শব্দের বিপরীতার্থক শব্দ- সমসাময়িক।
 

3.

'পামর' শব্দটির বিপরীতার্থক কী হবে?

ক) পাষাণ
খ) দয়ালু
গ) পুণ্যবান
ঘ) মহাত্মা

4. 'সংহত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) বিবৃত
খ) বিভক্ত
গ) অসহহত
ঘ) অশক্ত
Note :
'সংহত' বা ঐক্যবদ্ধ এর বিপরীত 'বিভক্ত' বা আলাদা।

5.

'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) ঊর্ধ্বটন
খ) প্রশান্ত
গ) উচনিচু
ঘ) উত্তাল
Note :

'উচাটন' অর্থ অস্থির বা চঞ্চল মন। এর বিপরীত অবস্থা হলো 'প্রশান্ত' বা শান্ত চিত্ত।

6. 'আরোহণ'-এর বিপরীতার্থক শব্দ কি?

ক) অবরোহণ
খ) সংশ্লেষণ
গ) বিসর্জন
ঘ) বহির্গমন
Note :
'আরোহণ' অর্থ ওপরে ওঠা। এর বিপরীত শব্দ 'অবরোহণ' যার অর্থ নিচে নামা।

7.

কোমল' এর বিপরীত শব্দ কোনটি ?

ক) নম্র
খ) কর্কশ
গ) মদন
ঘ) ভালো
Note :

‘কোমল’ শব্দের অর্থ নরম বা মৃদু। এর বিপরীত শব্দ হলো ‘কর্কশ’ যার অর্থ রুক্ষ বা কঠোর। নম্র মানে বিনয়ী যা কোমলের  সমার্থক হতে পারে কিন্তু বিপরীত নয়। মদন এবং ভালো এই প্রসঙ্গের সাথে সম্পর্কিত নয়।

8. 'সুষুপ্ত' শব্দের বিপরীত শব্দ-

ক) নিমগ্ন
খ) আহরিত
গ) হরণ
ঘ) জাগরিত
Note :
'সুষুপ্ত' (গভীর ঘুমে আচ্ছন্ন) এর বিপরীত 'জাগরিত' (জেগে ওঠা)।

9. 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অকুটিল
খ) বাঁকা
গ) সরল
ঘ) হালকা
Note :
'কুটিল' অর্থ বাঁকা বা জিলাপির প্যাঁচের মতো জটিল। এর বিপরীত 'সরল' বা সোজা।

10. 'স্বকীয়' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অপর
খ) নিজস্ব
গ) স্বকীয়তা
ঘ) পরকীয়
Note :
'স্বকীয়' (নিজের) এর বিপরীত 'পরকীয়' (অন্যের)।

11. 'চঞ্চল'- শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) উৎরাই
খ) স্থির
গ) অপটু
ঘ) অকপট
Note :
'চঞ্চল' এর সরাসরি সহজ বিপরীত শব্দ হলো 'স্থির'।

12.

'যুক্ত' শব্দের সঠিক বিপরীত শব্দ কী?

 


 

ক) অযুক্ত
খ) মুক্ত
গ) খোলা
ঘ) বিযুক্ত
Note :

'যুক্ত' শব্দের অর্থ সংযুক্ত বা মিলিত। এর সঠিক বিপরীত শব্দ হলো 'বিযুক্ত', যার অর্থ বিচ্ছিন্ন বা পৃথক। 'অযুক্ত' বলতে যা উচিত নয় বা অযৌক্তিক বোঝায়। 'মুক্ত' শব্দটি 'বদ্ধ' এর বিপরীত, এবং 'খোলা' শব্দটি 'বন্ধ' এর বিপরীত। তাই, সবচেয়ে সঠিক উত্তর 'বিযুক্ত'।

13. 'উদ্ধত' এর বিপরীত শব্দ কোনটি?

ক) অবনত
খ) বিনীত
গ) আনত
ঘ) নত
Note :
'উদ্ধত' অর্থ অহংকারী বা অবাধ্য। এর বিপরীত 'বিনীত' বা নম্র স্বভাবের।

14. 'ধনবান' শব্দের বিপরীত শব্দ-

ক) ধনহীন
খ) ধনাঢ্য
গ) ধনধান্য
ঘ) কোনোটিই নয়
Note :
'ধনবান' যার ধন আছে। এর বিপরীত 'ধনহীন' বা গরিব।

15.

‘গঞ্জনা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) প্রসংশা
খ) সুন্দর
গ) খ্যাতি
ঘ) শুভ্র
Note :

সঠিক উত্তর: প্রসংশা 

গুরুত্তপূর্ণ কিছু বিপরীত শব্দঃ
গঞ্জনা - প্রসংশা
ঐহিক - পারত্রিক
মহত্মা - দুরাত্মা
ধৃষ্ট - নম্র/ বিনয়ী
নিন্দিত - প্রশংসিত
সংশয় - প্রত্যয়
ঊষর - উর্বর
আঁঠি - শাঁস
তিমির - আলো

16.

'ধনিক' -এর বিপরীত শব্দ কোনটি?

ক) নির্ধন
খ) দরিদ্র
গ) নিঃস্ব
ঘ) শ্রমিক
Note :

'ধনিক' বা ধনীর বিপরীত 'নির্ধন' বা যার ধন নেই।

17. 'শৌখিন' শব্দের বিপরীতার্থক শব্দ-

ক) কুশলী
খ) পেশাদার
গ) শ্রমজীবী
ঘ) দুর্জন
Note :
'শৌখিন' (অমেচার বা যা শখের বশে করা হয়) এর বিপরীত 'পেশাদার' (প্রফেশনাল বা যা জীবিকার জন্য করা হয়)।

18.

চেতন' শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে। নিচের কোন শব্দটি?

ক) সচেতন
খ) অচেতন
গ) অবচেতন
ঘ) অসচেতন
Note :

চেতন' শব্দের অর্থ জ্ঞান বা অনুভূতি থাকা। এর বিপরীত হলো 'অচেতন', অর্থাৎ যার জ্ঞান বা অনুভূতি নেই। 'সচেতন' হলো 'চেতন'-এর সমার্থক। 'অবচেতন' ও 'অসচেতন' এই দুটি শব্দ 'অচেতন'-এর কাছাকাছি হলেও 'অচেতন' শব্দটিই সবচেয়ে সরাসরি এবং প্রচলিত বিপরীতার্থক শব্দ।

19.

'অখন্ড' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) অসম্পূর্ণ
খ) অবিভক্ত
গ) পরিপূর্ণ
ঘ) বিভক্ত
Note :

'অখন্ড' অর্থ হলো যা খণ্ডিত বা ভাগ করা হয়নি এমন বা সম্পূর্ণ। তাই এর সঠিক বিপরীত শব্দ হলো 'বিভক্ত' বা যা ভাগ করা হয়েছে। 'অবিভক্ত' শব্দটি অখন্ড-এর সমার্থক এবং 'অসম্পূর্ণ' হলো পূর্ণাঙ্গ নয় এমন।

20. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) তাক্ত
খ) গ্রাহ্য
গ) দৃঢ়
ঘ) গূঢ়
Note :
'ব্যক্ত' (প্রকাশিত) এর বিপরীত 'গূঢ়' (লুকানো বা গভীর)।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade