‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
'পাথার' সমুদ্রের একটি সমার্থক শব্দ । সমুদ্রের অন্যান্য সমার্থক শব্দগুলো হলো: সিন্ধু ,সাগর,অর্ণব,পারাবার,জলধি,বারিনিধি l
Related Questions
পাকা সোনায় খাদ থাকে না’ বাক্যটি উল্লেখ থাকলেও, ব্যাকরণের নিয়ম অনুযায়ী ‘দক্ষ’ অর্থে ‘পাকা’ শব্দটি “ছেলেটি অঙ্কে পাকা” বাক্যে ব্যবহৃত হয়েছে। বাক্যভেদে ‘পাকা’ শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয়:
দক্ষ অর্থে: ছেলেটি অঙ্কে পাকা।
পরিপক্ক অর্থে: পাকা আম খেতে মিষ্টি।
খাঁটি বা বিশুদ্ধ অর্থে: পাকা সোনায় খাদ থাকে না।
হরতাল শব্দটি মূলত গুজরাটি ভাষার শব্দ। গুজরাটি ভাষায় 'হর' (ফারসি থেকে আগত) অর্থ 'প্রত্যেক' এবং 'তাল' অর্থ 'তালা' বা 'কুলুপ'। আভিধানিক অর্থে প্রতিটি দোকান বা প্রতিষ্ঠানে তালা দেওয়া বা কাজ বন্ধ রাখাই হলো হরতাল। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় মহাত্মা গান্ধী প্রথম রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই শব্দটি ব্যবহার করেন
মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। ইংরেজি Cabinet শব্দের বাংলা পরিভাষা হিসেবে এটি ব্যবহৃত হয়।
‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’- এর সঠিক সমার্থক বাগধারা হলো ‘কথায় চিঁড়া ভিজা’ l এর অর্থ হলো কেবল মুখের মিষ্টি কথায় বা বাগাড়ম্বরে কাজ হাসিল করা |
উদ্ধৃতি চিহ্ন প্রধানত দুই প্রকার:
১. একক উদ্ধৃতি চিহ্ন (Single Quotation Mark): (' ') কোনো উদ্ধৃতির ভেতরে আরেকটি উদ্ধৃতি থাকলে বা কোনো শব্দ বা গ্রন্থের নামের ওপর বিশেষ জোর দেওয়ার জন্য এই চিহ্নটি ব্যবহৃত হয়। উদাহরণ: রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
২. দ্বৈত বা যুগল উদ্ধৃতি চিহ্ন : কারো প্রত্যক্ষ উক্তি বা সংলাপ হুবহু তুলে ধরতে এই চিহ্নটি ব্যবহৃত হয়। উদাহরণ: শিক্ষক বললেন, "সদা সত্য কথা বলবে।
জব সলুশন