নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?

ক) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
খ) যদিও তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
গ) তার বয়স বেড়েছে,কিন্তু বুদ্ধি বাড়েনি।
ঘ) বয়স বাড়লে কী হবে, তার তো বুদ্ধি বাড়েনি।
বিস্তারিত ব্যাখ্যা:
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। 'তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি' বাক্যটিতে একটিই সমাপিকা ক্রিয়া ('বাড়েনি') রয়েছে, তাই এটি একটি সরল বাক্য। অন্যগুলো জটিল বা যৌগিক বাক্য।

Related Questions

ক) চাতক
খ) মহাজন
গ) গাতক
ঘ) ঘাতক
Note : 'খাতক' শব্দের অর্থ ঋণী বা যে ধার করে। এর সঠিক বিপরীত শব্দ হলো 'মহাজন', অর্থাৎ ঋণদাতা বা যে ধার দেয়।
ক) গগন
খ) ধরণী
গ) ধরিত্রী
ঘ) বসুন্ধরা
Note : 'ধরণী', 'ধরিত্রী' এবং 'বসুন্ধরা'— এই তিনটি শব্দই 'পৃথিবী'র সমার্থক। কিন্তু 'গগন' শব্দের অর্থ হলো আকাশ, যা পৃথিবীর সমার্থক নয়।
ক) কাজী নজরুল ইসলাম ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়
গ) শামসুর রাহমান ও জহির রায়হান
ঘ) জসীমউদ্দীন ও মুনীর চৌধুরী
Note : পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা হলো 'কবর'। অন্যদিকে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত 'কবর' নাটকটির রচয়িতা হলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী।
ক) পথের পাঁচালী
খ) বিষাদসিন্ধু
গ) জোছনা ও জননীর গল্প
ঘ) তিতাস একটি নদীর নাম
Note : জোছনা ও জননীর গল্প' প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 'পথের পাঁচালী' বিভূতিভূষণের, 'বিষাদসিন্ধু' মীর মশাররফ হোসেনের এবং 'তিতাস একটি নদীর নাম' অদ্বৈত মল্লবর্মণের রচনা।
ক) সোনালী কাবিন
খ) সোনার তরী
গ) সোনার কেল্লা
ঘ) সোনালী সময়
Note : সোনালী কাবিন' বাংলাদেশের প্রখ্যাত কবি আল মাহমুদের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ, যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়। 'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের এবং 'সোনার কেল্লা' সত্যজিৎ রায়ের রচনা।
ক) স্বয়ং
খ) গীতাঞ্জলি
গ) হিমালয়
ঘ) বাংলাদেশ
Note : গীতাঞ্জলি' (গ্রন্থের নাম), 'হিমালয়' (পর্বতের নাম) এবং 'বাংলাদেশ' (দেশের নাম) - এই তিনটিই নামবাচক বিশেষ্য পদ। কিন্তু 'স্বয়ং' শব্দটি একটি আত্মবাচক সর্বনাম পদ, যা 'নিজে' অর্থে ব্যবহৃত হয়।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন