দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?

ক) কঠিন শিলা
খ) কয়লা
গ) চুনাপাথর
ঘ) সাদামাটি
বিস্তারিত ব্যাখ্যা:

দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি (Coal Mine) প্রকল্প কাজ চলছে। ১৯৮৫ সালে আবিষ্কৃত বাংলাদেশের এই একমাত্র বাস্তবায়িত কয়লা খনিটি পার্বতীপুর উপজেলায় অবস্থিত। এই খনি থেকে উন্নতমানের বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়, যা মূলত পাশের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।

Related Questions

ক) চাপালিশ
খ) কেওয়া
গ) গেওয়া
ঘ) সুন্দরী
Note :

খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ খুলনার খালিশপুরে অবস্থিত দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানা। খুলনা হার্ডবোর্ড মিলস্ লিঃ এর স্থাপনা তৎকালীন পূর্ব-পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা (ইপিআইডিসি'র) সময়ে ১৯৬৫ সালে। কারখানাটি কানাডীয় সরকারি সাহায্য সংস্থার সহায়তায় স্থাপিত হয়। এর কাঁচামালা হিসেবে সুন্দরীকাঠ ব্যবহৃত হতো।

ক) সালামা সোবহান
খ) সালমা খান
গ) নাজমা চৌধুরী
ঘ) হামিদা হোসেন
Note :

জাতিসংঘের সিডও (CEDAW) কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনকারী বাঙালি নারী হলেন সালমা খান। তিনি ১৯৯৭ ও ১৯৯৮ সালে পরপর দুই মেয়াদে এই আন্তর্জাতিক কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন এবং তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন। 

ক) প্রায় ৮৩.৪৯ ভাগ
খ) প্রায় ৫৪ ভাগ
গ) প্রায় ৬৫ ভাগ
ঘ) প্রায় ৬০ ভাগ
Note :

২০১৭-১৮ অর্থবছরের হিসাব অনুযায়ী, তৈরি পোশাক (আরএমজি) থেকে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৩.৪৯% আসে।

ক) স্থপতি
খ) ক্যান্সার চিকিৎসক
গ) আণবিক বিজ্ঞানী
ঘ) কম্পিউটার বিজ্ঞানী
Note :

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি ছিলেন স্থপতি।

ফজলুর রহমান খান (১৯২৯ - ১৯৮২) বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) - এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বলা হয়।

ক) ৪টি স্তরে
খ) ৩টি স্তরে
গ) ২টি স্তরে
ঘ) ১টি স্তরে
Note :

বর্তমানে সরকার ৩টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছেন।

বাংলাদেশে তিন স্তরের স্থানীয় সরকার বিদ্যমান। বাংলাদেশ আটটি বিভাগে বিভক্ত। প্রতিটি বিভাগ আবার জেলা বিভক্ত, বর্তমানে বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে। জেলাগুলো কতগুলো উপজেলা অথবা থানায় বিভক্ত।

ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) দক্ষিণ কোরিয়া
ঘ) মালয়েশিয়া
Note :

বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে।

দেশে গত বছরে বিদেশে বিনিয়োগ এসেছে ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার। আগের বছরের চেয়ে যা ২০ দশমিক ৬৪ শতাংশ কম। বিদেশী বিনিয়োগকারী দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের মধ্যে প্রথমে রয়েছে চীন।

দেশটি গত এক বছরে বাংলাদেশে বিনিয়োগ করেছে ৬২ কোটি ৬০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৩২১ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে)। চীনের এ বিনিয়োগ মোট বিদেশী বিনিয়োগের প্রায় ২২ শতাংশ। শীর্ষ ১০ দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যা মোট বিনিয়োগের প্রায় সাড়ে ১৪ শতাংশ।

আর নবম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, যা মোট বিনিয়োগের ৪ শতাংশের মতো। চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বিদ্যুৎ ও বস্ত্র খাতে। ১৯ কোটি ৩৫ লাখ ডলার বা ৬ দশমিক ৮৭ শতাংশ বিদেশী বিনিয়োগ করে চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পঞ্চম অবস্থানে রয়েছে নরওয়ে।

জব সলুশন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড - রিসিপশনিস্ট 22-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - সহকারী পরিচালক 21-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - হিসাবরক্ষক 21-08-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের- সহকারী সাইফার কর্মকর্তা 17-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- অদক্ষ শ্রমিক 07-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- উচ্চমান সহকারী 07-08-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন