কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে আহ্বান করেন।
উক্ত ধারা অনুসারে বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতি সংসদ স্থগিত ও ভাঙতে পারে।
Related Questions
জাতীয় সংসদ বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট একমাত্র আইনসভা। দেশের সংবিধানের বিধানাবলী - সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের ওপর ন্যস্ত। সংবিধানে ৫৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
মনিপুরী সিলেটে বসবাসরত মনিপুরী উপজাতিদের একটি নৃত্য ,যা সারা দেশে ব্যাপকভাবে সমাদৃত।
রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান (ভূমি, জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব)। একটি রাষ্ট্র গঠনের উক্ত চারটি মৌলিক উপাদান থাকা অপরিহার্য। উক্ত মৌলিক উপাদান ছাড়া কখনো রাষ্ট্র গঠন হতে পারে না।
দিনের বেলায় স্থল ভাগ বেশি উত্তপ্ত হয় বলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু জলভাগ বেশি উত্তপ্ত হয় না বলে সেখানকার বায়ু উচ্চচাপ যুক্ত হয় ফোনে এই সময় জলভাগ থেকে স্থল ভাগের দিকে বায়ু প্রবাহিত হয় একে সমুদ্র বায়ু বলে।
রাত্রিকালে জলভাগের চেয়ে স্থলভাগ বেশি শীতল বলে স্থলভাগের বায়ু উচ্চচাপ যুক্ত হয়। তখন স্থলভাগ থেকে জলভাগ বা সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। একে স্থলবায়ু বলে।
সামুদ্রিক বায়ুর প্রভাবে চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে।
মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কে কুমেরু বলে। মেরুরেখা বা অক্ষর উত্তর প্রান্ত বিন্দু কে সুমেরু বলে। পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব - পশ্চিমে পূর্ণ বৃত্তের মত পৃথিবীতে বেষ্টন করে কল্পিত রেখা কে বিষুব রেখা বলে।
আর্কিমিডিসের নীতি অনুসারে জাহাজ পানিতে ভেসে থাকার জন্য তার ওজনের সমপরিমাণ ওজনের পানি অপসারিত করে। সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির তুলনায় বেশি হওয়ায় সমুদ্রের পানির ওজন নদীর পানির তুলনায় বেশি। অতএব জাহাজটি সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে বেশি পানি প্রসারিত করবে। অর্থাৎ জাহাজের তল বেশি ডুববে।
জব সলুশন