কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
চাল কুমড়া = চালের ধরে যে কুমড়া ।
- যে কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে ।
যেমনঃ
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা ,
- স্মৃতি রক্ষার্তে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি ।
Related Questions
বিশেষ্য ও বিশেষণ পদে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। এ সমাসে যে, সে, যেই, সেই, যিনি, তিনি, যা, তা ইত্যাদি ব্যাসবাক্য ব্যবহৃত হয়। 'ইহকাল' এর ব্যাসবাক্য হলো ইহ যে কাল।
'জমানো' শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে - জমা + আনো।
'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে - - - চির + উনি।
ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়।
অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়।
যেমন -
সৎ + উপায় = সদুপায়
সৎ + উপদেশ = সদুপদেশ
'বিশ্রী' শব্দের অর্থ কদাকার, কুৎসিত, শ্রীহীন, লজ্জাকর, জঘন্য, অশ্লীল। কাজেই বিশ্রী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সুন্দর।
'অলীক' এর বিপরীত শব্দ হলো 'বাস্তব' অর্থাৎ কল্পনা/সত্য আর 'অলীক' - এর প্রতিশব্দ হলো কল্পনা, মিথ্যা ।
'ঢেউ' শব্দের প্রতিশব্দ - তরঙ্গ, ঊর্মি, বীচি। 'বারিধি' শব্দের প্রতিশব্দ সমুদ্র, সাগর, সিন্ধু, জলদি, রত্নাকর প্রভৃতি। 'বারি' শব্দের প্রতিশব্দ হলো পালি, সলিল, বৃষ্টি, জলপাত্র, কলসি ইত্যাদি।
জব সলুশন