মুজিবনগর কোথায় অবস্থিত

ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) মেহেরপুর
ঘ) চুয়াডাঙ্গা
বিস্তারিত ব্যাখ্যা:
মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথতলা) বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত (তৎকালীন কুষ্টিয়া) এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগরের) আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর’। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।

Related Questions

ক) শুশ্রুষা
খ) সুশ্রুষা
গ) শুশ্রূষা
ঘ) সুশ্রুসা
Note :

সঠিক বানান: শুশ্রূষা । শুশ্রূষা শব্দের অর্থ - পরিষেবা, উপচর্যা। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

ক) অনতিক্রম্য
খ) দুর্লঙ্ঘ্য
গ) দুরতিক্রম্য
ঘ) দুর্গম
Note :

যা সহজে অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।

ক) সিংহাসন
খ) ভাই-বোন
গ) কানাকানি
ঘ) গাছপাকা
Note :

সিংহাসন :সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস) : ভাইবোন : ভাই ও বোন (দ্বন্দ্ব সমাস) : কানাকানি : কানে কানে যে কথা (ব্যতিহার বহুব্রীহি সমাস); গাছপাকা: গাছে পাকা (সপ্তমী তৎপুরুষ সমাস)।

ক) অবস্থাবাচক শব্দ
খ) বাক্যালঙ্কার শব্দ
গ) ধ্বন্যাত্মক শব্দ
ঘ) দ্বিরুক্ত শব্দ
Note :

কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্বক দ্বিরুক্তি। যেমন, কিচির মিচির, টাপুর টুপুর।

ক) কবিতার চরণ
খ) যে কোন শব্দ
গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
Note :

’পদ’ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু।

বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে।

পদের প্রকারভেদ : পদ প্রধানত ২ প্রকার - সব্যয় পদ ও অব্যয় পদ।

সব্যয় পদ আবার ৪ প্রকার - বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া।

অর্থাৎ, পদ মোট ৫ প্রকার -

১. বিশেষ্য,

২. বিশেষণ,

৩. সর্বনাম,

৪. ক্রিয়া,

৫. অব্যয়।

ক) রোগ বিশেষ
খ) সম্ভাব্য ঘটনা
গ) অসম্ভব ঘটনা
ঘ) প্রতারণা
Note :

ব্যাঙ্গের সর্দি বাগধারাটির অর্থ অসম্ভব ঘটনা । ব্যাঙ্গের আধুলি বাগধারার অর্থ সামান্য সম্পদ ।

জব সলুশন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড - রিসিপশনিস্ট 22-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - সহকারী পরিচালক 21-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - হিসাবরক্ষক 21-08-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের- সহকারী সাইফার কর্মকর্তা 17-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- অদক্ষ শ্রমিক 07-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- উচ্চমান সহকারী 07-08-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন