‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক শিক্ষকের নাম কী?

ক) আবদুল কাদের
খ) খতিব মিয়া
গ) আলফাজউদ্দিন
ঘ) আরেফ আলী
বিস্তারিত ব্যাখ্যা:

- চাঁদের অমাবস্যা (১৯৬৪) উপন্যাসটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা করেন।
- তাঁর সংক্ষিপ্ত জীবনে মাত্র ৩ টি উপন্যাস, ৩ টি নাটক এবং কিছু ছোটগল্প লিখেগিয়েছেন।
- মাত্র ৪৯ বছর বয়সে, ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে তাঁর মৃত্যু হয়, গভীর রাতে অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।
- চাঁদের অমাবস্যা উপন্যাসটি লেখা হয় ফ্রান্সের একটি গ্রামে।
- তখন এটার ইংরেজি অনুবাদ ও বের হয়। (Dark Moon / Night of No Moon)

- উপন্যাসের প্রধান চরিত্র আরেফ আলী নামের একজন যুবক শিক্ষক।
- তিনি বড় বাড়ির প্রধান মুরুব্বী দাদা সাহেব আলফাজউদ্দিন চৌধুরীর আশ্রিত।
- গ্রামের স্কুলে তিনি পড়ান।
- গল্পের অন্যতম প্রধান চরিত্র দাদা সাহেবের ছোট ভাই কাদের মিঞা।
- কাদের মিঞা তার বড় ভাই এবং অন্যদের কাছে দরবেশ হিসেবে প্রসিদ্ধ।

Related Questions

ক) মহাকাব্য
খ) ইতিহাস গ্রন্থ
গ) উপন্যাস
ঘ) ইতিহাস আশ্রিত জীবনীগ্রন্থ
Note :

বিষাদ-সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।

ক) কবর
খ) বহিপীর
গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ) ওরা কদম আলী
Note :

- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক ‘বহিপীর’।
- নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর অসংখ্য ভক্তের আঞ্চলিক ভাষাকে রপ্ত করতে না পারার কারণে বইয়ের ভাষায় কথা বলেন এবং ভক্তদেরকেও বইয়ের ভাষায় কথা বলতে উৎসাহিত করেন বলে তাকে বহিপীর বলা হয়। বহিপীর ধর্মকে কিভাবে নিজের সুবিধার্থে কাজে লাগিয়ে শাসক ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা নাটকটিতে খোদেজা, হকিকুল্লাহ। মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’ ফুটে উঠেছে চরিত্র: বহিপীর, তাহেরা, হাতেম, হাসেম, (১৯৬৬); মামুনুর রশীদ রচিত নাটক 'ওরা কদম আলী' (১৯৭৬); সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।

ক) কালো বরফ
খ) খেলাঘর
গ) অনুর পাঠশালা
ঘ) জীবন আমার বোন
Note :

জীবন আমার বোন' মাহমুদুল হকের অন্যতম প্রধান সৃষ্টি, বাংলা কথাসাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন, সার্বিক বিবেচনায় একটি শিল্পসফল উপন্যাস। এ উপন্যাসের অধিকাংশ পরিসরজুড়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তৎকালীন মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগের, সমাজ ও রাজনীতির উত্তেজনা জায়গা করে নিয়েছে। তার বিশ্নেষণও রয়েছে।

কালো বরফ - প্রধান চরিত্র আবদুল খালেক; 

খেলাঘর - রেহানা, মুকুল, ইয়াকুব; 

অনুর পাঠশালা - প্রধান চরিত্র অনু

ক) রজনীকান্ত সেন
খ) ইসমাইল হোসেন সিরাজী
গ) কামিনী রায়
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
Note :

পংক্তিটি কামিনী রায় রচিত "পরার্থে" কবিতা থেকে গৃহীত হয়েছে। 
- কামিনী রায় একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা।
- তিনি একসময় 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া।

এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নির্মাল্য,
- মাল্য ও নির্মাল্য,
- দীপ ও ধূপ,
- জীবন পথে,
- অম্বা,
- পৌরাণিকী,
- অশোক সঙ্গীত,
- গুঞ্জন ইত্যাদি।

ক) নষ্টনীড়
খ) নামঞ্জুর গল্প
গ) রবিবার
ঘ) ল্যাবরেটরি
Note :

ছোট গল্প রবিবারের মূল চরিত্র অভীক ও বিভা । এর মূল উপজীব্য ধর্মদর্শন।

নষ্টনীড় - চারু, অমল ও ভূপতি

নামঞ্জুর - অমিয়া, অনিল

ল্যাবরেটরি - নন্দকিশোর, সোহিনী

ক) কৃষ্ণকান্তের উইল
খ) দুর্গেশনন্দিনী
গ) মৃণালিনী
ঘ) বিষবৃক্ষ
Note :

- এটি দ্বাদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় রচিত বঙ্কিমচন্দ্রের উপন্যাস।
- প্রধান চরিত্র হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা প্রভৃতি।
- বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়।
- এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। 

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের  চরিত্রসমূহ:
- দুর্গেশনন্দিনী - চরিত্র- আয়েশা, তিলোত্তমা, 
- কপালকুণ্ডলা - চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার
- বিষবৃক্ষ - চরিত্র- কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ
- কৃষ্ণকান্তের উইল - চরিত্র রোহিনী, ভ্রমর, গোবিন্দলাল

তাঁর রচিত উপন্যাস- 
-দুর্গেশনন্দিনী
-কপালকুণ্ডলা
-মৃণালিনী
-বিষবৃক্ষ
-ইন্দিরা
-যুগলাঙ্গুরীয়
-চন্দ্রশেখর
-রাধারানী
-রজনী কৃষ্ণকান্তের উইল ইত্যাদি

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (16-10-2026)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-উপ-সহকারী প্রকৌশলী 15-10-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়- ব্যক্তিগত কর্মকর্তা 14-10-2026

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন