বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

ক) বিকন অন্বেষা
খ) ব্র্যাক অন্বেষা
গ) নোয়া ১৮
ঘ) নোয়া ১৯
বিস্তারিত ব্যাখ্যা:

'ব্র্যাক অন্বেষা' বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বর্তমানে জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে ( কিউটেক) গবেষণারত তিন বাংলাদেশি শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা , আবদুল্লা হিল কাফি ও মায়সুন ইবনে মনোয়ার তৈরি করেছেন এ কৃত্রিম উপগ্রহ। এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স ফ্যালকন ৯ 'রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) লক্ষ্যে উৎপেক্ষণ করা হয় 'ব্র্যাক অন্বেষা'।

Related Questions

ক) ১৯৯৩
খ) ১৯৯৭
গ) ১৯৯৯
ঘ) ২০০১
Note :

২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
Note :

সঠিক উত্তর: তিনটি।
⇒ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো ৩২টি। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে ৩টি জেলার।
⇒ মিয়ানমারের সাথে সীমান্ত থাকা বাংলাদেশের এই ৩টি জেলা হলো— রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার।
⇒ এই তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট যে, 'রাঙ্গামাটি' হলো বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত এবং মিয়ানমার— উভয় দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে।
⇒ বাংলাদেশ বর্ডার গার্ড (BGB)-এর তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার, যা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।

ক) রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
খ) শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া
গ) দক্ষ জনশক্তি তৈরি করা
ঘ) রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
Note :

রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা । রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। তাই নাগরিক হিসেবে হিসেবে রাস্তায় চলাকালে ট্রাফিক আইন অনুসরণ করা প্রত্যেক ব্যক্তির একান্ত কর্তব্য।

ক) মুশফিক
খ) তামিম
গ) সাব্বির
ঘ) লিটন দাস
Note :

৮ - ১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।

ক) ১২
খ) ১৩
গ) ১৪
ঘ) ১৯
Note :

বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনৈতিককে বৃহৎ তিনটি খাত- কৃষি, শিল্প ও সেবা খাতে বিভক্ত করা হয় ।

এছাড়া, সার্বিকভাবে ১৯টি খাতকে কেন্দ্র করে দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় । এ ১৯ টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপ খাতে বিভক্ত ।

- ২০২১ সালের আগে ছিল মোট ১৫টি, এখন ২১টি  
- কৃষি ও বনজ এবং মৎস্য- এ দুটি খাত সমন্বয়ে বৃহৎ কৃষি খাত গঠিত ।
- আবার, খনিজ ও খনন; শিল্প ( ম্যানুফ্যাকচারিং); বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ এবং নির্মাণ খাত নিয়ে বৃহৎ শিল্প খাত গঠিত ।
- এছাড়া, পাইকারি ও খুচরা বাণিজ্য হোটেল ও রেস্তোরাঁ; পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ; আর্থিক প্রতিষ্ঠানিক সেবা; রিয়েল এস্টেট; ভাড়া ও অন্যান্য ব্যবসা; লোক প্রশাসন ও প্রতিরক্ষা; শিক্ষা; স্বাস্থ্য ও সামাজিক সেবা এবং কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা খাতসমূহ নিয়ে বৃহৎ সেবা খাত গঠিত ।

ক) ৩০ বছর
খ) ৩৫ বছর
গ) ৪০ বছর
ঘ) ৪৫ বছর
Note :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর

জব সলুশন

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড - রিসিপশনিস্ট 22-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - সহকারী পরিচালক 21-08-2026

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড - হিসাবরক্ষক 21-08-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়ের- সহকারী সাইফার কর্মকর্তা 17-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- অদক্ষ শ্রমিক 07-08-2026

বাংলাদেশ নৌবাহিনী- উচ্চমান সহকারী 07-08-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন