নিচের কোনটি বিশেষ্য পদ?

ক) জাত
খ) গৈরিক
গ) উদ্ধত
ঘ) গাম্ভীর্য
বিস্তারিত ব্যাখ্যা:

বিশেষণ পদ সরাসরি বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত/মডিফাই করে।
লক্ষ করুনঃ 
ছেলেটি অনেক_____
শুন্যস্থানে ভাল/ গম্ভীর / চঞ্চল / বুদ্ধিমান / উদার / কঠিন / চতুর/ সরল  ইত্যাদি বসানো যায়। এইগুলো ছেলেটিকে (বিশেষ্য) সরাসরি মডিফাই করেছে তাই এগুলো বিশেষণ পদ। 

আবার, ছেলেটির ____আমাকে মুগ্ধ করেছে। এই শূন্যস্থানে গাম্ভীর্য / চাঞ্চল্য / ঔদার্র / চাতুর্য / কাঠিন্য / সারল্য ইত্যাদি বসানো যায়। এখানে এই পদগুলো ছেলেটির গুন / দোষ বোঝানো হয়েছে। তাই এইগুলো বিশেষ্য পদ। 

Related Questions

ক) জনশ্রুতি
খ) অনমনীয়
গ) খাসমহল
ঘ) তপোবন
Note :

বিশেষ্য পূর্বপদের আগে নঞ্‌ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্‌ বহুব্রীহি বলে। নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন :নেই নমন যার = অনমনীয়,  ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান, বে (নাই) হেড যার = বেহেড, না (নাই) চারা (উপায়) যার = নাচার। নি (নাই) ভুল যার = নির্ভুল, না (নয়) জানা যা = নাজানা, অজানা ইত্যাদি। এরকম-নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, অকেজো, বেপরোয়া, বেহুঁশ, অনন্ত, বেতার ইত্যাদি।

 

বাকিগুলো হলোঃ

জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ) ; তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ) ; খাস যে মহল= খাসমহল (কর্মধারয়);

ক) সভাসদ
খ) শুভেচ্ছা
গ) ফলবান
ঘ) তন্বী
Note :

* সভাসদ (সভা+সদ) ও ফলবান (ফল+বান) প্রত্যয়যোগে সঠিত শব্দ ।
* তম্বী (তনু+ঈ) প্রত্যয় ও সন্ধি-উভয় সাধিত শব্দ ।
* 'শুভেচ্ছা' শব্দটি সন্ধিসাধিত শব্দ । 'অ' কার কিংবা 'আ' কারের পর 'ই' কার অথবা 'ঈ' কার থাকলে উভয়ে মিলে 'এ' কার হয় । যেমনঃ আ+ই = এ, শুভ+ইচ্ছা = শুভেচ্ছা ।

ক) জ + ঞ
খ) ঞ + গ
গ) ঞ + জ
ঘ) গ + ঞ
Note :

‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ: জ্ + ঞ। এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ: জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি। 

ক) ৭টি
খ) ৯টি
গ) ১০টি
ঘ) ৮টি
Note :

পূর্ণমাত্রাযুক্ত বর্ণ ৩২ টি: তারমধ্যে স্বরবর্ণ ৬টি (অ আ ই ঈ উ ঊ) । ব্যঞ্জণবর্ণ ২৬টি (ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়)অ

অর্ধমাত্রাযুক্ত বর্ণ ৮টি: স্বরবর্ণ ১টি (ঋ) ব্যঞ্জণবর্ণ ৭টি (খ গ ণ থ ধ প শ) 

মাত্রাহীন বর্ণ ১০টি: স্বরবর্ণ ৪টি (এ ঐ ও ঔ) ব্যঞ্জণবর্ণ ৬টি (ঙ ঞ ৎ ং ঃ ঁ)

ক) ব + ন্ + ধ + ন্
খ) বন্ + ধন্
গ) ব + ন্ধ + ন
ঘ) বান্ + ধন্
Note :

সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তা-ই অক্ষর। বাংলা ‘বন্ধন’ শব্দেরও বন্ + ধন্এ দুটো অক্ষর। কিন্তু ব + ন্ + ধ + ন্– এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। 

ক) এরিষ্টটল
খ) জন স্টুয়ার্ট মিল
গ) ম্যাককরনী
ঘ) মেকিয়াভেলি
Note :

সুশাসনকে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করে ম্যাককরনী (Mac Corney) । তার মতে, 'সুশাসন বল রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শান্তি জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় (Good Governance is the relationship between civil society and the state, between government and governed , the ruler and ruled)।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন