দেয়াল- রচনাটি কার?
'দেয়াল ' কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস। ২০১১ সালে তিনি এ উপন্যাস রচনা শুরু করেন যা তার মৃত্যুর পর ২০১৩ সালে প্রকাশিত হয়। তিনি ছাড়াও 'দেয়াল' (১৯৮৫) নামে উপন্যাস রচনা করেছেন- আবু জাফর শামসুদ্দীন ।
Related Questions
কবি ও সাংবাদিক শামসুর রাহমান এর সাহিত্য কর্মের মধ্যে কাব্যগ্রন্থ তার উল্লেখ্যযোগ্য সৃষ্টি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার মোট ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলো,
- “প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে”,
- “রৌদ্র করোটিতে”,
- “নিরালোক দিব্যরথ",
- “নিজবাসভূমে”,
- “আমি অনাহারী”
- "স্বাধীনতা তুমি",
- “তুমি আসবে বলে হে স্বাধীনতা" ইত্যাদি।
‘রাখালী’ পল্লীকবি জসীমউদ্দীন রচিত প্রথম গ্রন্থ ও কাব্যগ্রন্থ।
- ‘কবর’ কবিতাটি এ কাব্যগ্রন্থের অন্তর্গত।
- কবিতাটি ‘কল্লোল’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে ইত্যাদি পল্লী কবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ।
- এছাড়া চৈতালীর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর,
- ফনিমনসা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং
- আলো পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাস।
ভাষা আন্দোলনভিত্তিক নাটক 'কবর' যার রচয়িতা মুনীর চৌধুরী। ১৯৫৫ সালের আগস্ট মাসে 'সংবাদ' পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয় । এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয়।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ' তত্ত্বোবধিনী' পত্রিকাটি যাত্রা শুরু করে। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, জলে ডাঙ্গায়, শবনম, টুনিমেম ইত্যাদি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ।
‘ঘরে বাইরে' (১৯১৬) রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। বৃটিশ ভারতের রাজনীতির প্রেক্ষাপটে রচিত। এটি 'সবুজপত্র' পত্রিকায় প্রকাশিত হয়। এর উল্লেখযােগ্য চরিত্র- নিখিলেশ, বিমলা ও সন্দীপ।
জব সলুশন