বেসরকারি বিল কাকে বলে?
মন্ত্রী বা প্রতিমন্ত্রী নন—এমন সাধারণ সংসদ সদস্যদের (এমপি) সংসদে উত্থাপিত আইনের খসড়াকে বেসরকারি বিল বা ব্যক্তিগত সদস্যের বিল বলা হয়। সরকারি দলের সাধারণ সদস্য বা বিরোধী দলের এমপিরা এই বিল পেশ করতে পারেন।
Related Questions
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' দুটি উন্নতজাতের গমের নাম ।
- এরূপ আরাে কতিপয় উন্নত জাতের গমের মধ্যে অগ্রণী , আনন্দ , কাঞ্চন , দোয়েল , বরকত , বলাকা , জোপাটিকা , ইনিয়া - ৬৬ প্রভৃতি প্রধান ।
১৯৭৯ থেকে ১৯৮৩ সময়কালে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিক-উল-হক। ১৯৮২ সালে তার নেতৃত্বে বাংলাদেশ দল আইসিসি ট্রফির সেমি-ফাইনালে উপনীত হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক উইকেটকিপার শফিকুল হক হীরার আত্মজীবনী নিয়ে ‘কিপিং গ্লাভস’ নামের বইটি লিখেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী।
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার শহরের কাছে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
১৯৫৯ সালে বগুড়ায় তেল অনুসন্ধানে খনন চালানোর সময় প্রথম বাংলাদেশে ভূ-গর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রমাণিত হয়। তারপর ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় আবিষ্কৃত হয় কয়লা। পরবর্তীতে ১৯৯৮ সালে রংপুরের খালাশপীরে আবিষ্কৃত হয় আরেকটি কয়লাক্ষেত্র। এ পর্যন্ত বাংলাদেশে আবিষ্কৃত কয়লাক্ষেত্রগুলোর মধ্যে বড়পুকুরিয়ার কয়লাই ভূপৃষ্ঠের স্বল্প গভীরতায় অবস্থিত। বর্তমানে এখান থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
'পাকা' শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ , খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে 'পাকা আম' দ্বারা । অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি , পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়েছে।
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যে সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় ,তাকে মিশ্র বা জটিল বাক্য বলে ।
যে-সে, যারা-তারা, যিনি-তিনি , যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও ,যেহেতু-সেহেতু ,যত-তত ,যেমন-তেমন ,যখন-তখন প্রভৃতি সাপেক্ষে যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে ,তাকে জটিল বাক্য বলে।
সাধারণ মিশ্র বাক্য যেমন হয়ঃ
১: মিশ্র বাক্যে একের বেশি স্বাধীন খণ্ড বাক্য থাকবে।
২: মিশ্র বাক্যে অন্তত একটি অধীন খণ্ডবাক্য থাকবে।
৩: জটিল+জটিল, জটিল+সরল, জটিল+যৌগিক এই তিন ভাবে (অথবা উল্টো দিক থেকে) মিশ্র বাক্য হতে পারে।
এ ছাড়া যৌগিক+সরল/সরল+যৌগিক বাক্যেও মিশ্র বাক্য হতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটি বাক্যকে অপ্রধান খণ্ডবাক্যের ভূমিকা পালন করতে হবে।
যেমন: রাম এসেছিল এবং শ্যাম এসেছিল, সে কথা তারা আমাকে জানায়নি। (যৌগিক+সরল)
এখানে যৌগিক বাক্যটি একটি অপ্রধান খণ্ডবাক্যের মত কাজ করছে।
জব সলুশন