কোনটি দেশি শব্দ?

ক) রিকশা
খ) চা
গ) কিতাব
ঘ) কুলা
বিস্তারিত ব্যাখ্যা:

কুলা (বা কুলো) একটি দেশি শব্দ। বাংলা ব্যাকরণে যেসব শব্দ সংস্কৃত, আরবি বা ফারসি থেকে আসেনি, বরং বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন—কোল, মুণ্ডা) ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে, সেগুলোকে দেশি শব্দ বলা হয়

Related Questions

ক) ক খ গ ঘ
খ) প ফ ব ভ
গ) ত থ দ ধ
ঘ) ট ঠ ড ঢ
Note :

ত, থ, দ, ধ, ন—এই পাঁচটি বর্ণ হলো দন্ত বর্ণ। এগুলোর উচ্চারণের সময় জিহ্বার সামনের অংশ ওপরের পাটির দাঁতের গোড়াকে স্পর্শ করে

ক) অপদার্থ
খ) নিরেট মূর্খ
গ) অত্যন্ত অলস
ঘ) অপটু
Note :

সঠিক উত্তর নিরেট মূর্খ

'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন - অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি , বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।

ক) নিরপরাধী
খ) দারিদ্র্যতা
গ) স্বার্থকতা
ঘ) প্রাণিকুল
Note :

প্রাণিকুল বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমি প্রমিত বানান রীতি অনুযায়ী, 'প্রাণী' (জীবন আছে যার) শব্দটি একা বসলে দীর্ঘ ঈ-কার (ঈ) হয়। তবে এর সাথে অন্য কোনো শব্দ বা প্রত্যয় (যেমন: বিদ্যা, বিজ্ঞান, জগত, কুল) যুক্ত হলে সেই ঈ-কার হ্রস্ব ই-কার (ই) হয়ে যায়। এই নিয়মানুযায়ী ‘প্রাণী’ + ‘কুল’ মিলে ‘প্রাণিকুল’ হবে। 

ক) নান্দনিক
খ) আশ্রয়
গ) রহস্যময়
ঘ) পাখির বাসা
Note :

সঠিক উত্তর আশ্রয়

'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' - এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে  ,জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় 'নীড়' শব্দটি মূলত নিরাপদ আশ্রয়, স্নিগ্ধতা এবং পরম শান্তির অর্থে ব্যবহৃত হয়েছে [ সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।

ক) ভালোমন্দ
খ) মধুমাখা
গ) যথাসাধ্য
ঘ) সত্যনিষ্ঠ
Note :

মধুমাখা একটি তৎপুরুষ সমাস

ব্যাসবাক্য: মধু দ্বারা মাখা, তৃতীয়া (করণ) তৎপুরুষ সমাস (যেহেতু এতে 'দ্বারা' বা করণ কারকের বিভক্তি লোপ পেয়েছে) 

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমূর্ষু
ঘ) মূমূর্ষূ
Note :

শুদ্ধ বানান হলো মুমূর্ষু।

এর গঠনটি হলো: প্রথম বর্ণে হ্রস্ব উ (ু) .দ্বিতীয় বর্ণে দীর্ঘ উ (ূ). তৃতীয় বর্ণে রেফ (র্) + ষ + হ্রস্ব উ (ু)

জব সলুশন

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (16-10-2026)

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-উপ-সহকারী প্রকৌশলী 15-10-2026

পররাষ্ট্র মন্ত্রণালয়- ব্যক্তিগত কর্মকর্তা 14-10-2026

যুব উন্নয়ন অধিদপ্তর-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (স্থগিত) 10-10-2026

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর-জুনিয়র শিক্ষক 03-10-2026

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর- যাচ মোহরার 02-10-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন