কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
"লাফ > ফাল" হলো ধ্বনি বিপর্যয়- যখন কোনো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনবর্ণ নিজেদের স্থান বা অবস্থান পরিবর্তন করে (একটি অন্যটির জায়গায় চলে যায়), তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে।
Related Questions
কুলা (বা কুলো) একটি দেশি শব্দ। বাংলা ব্যাকরণে যেসব শব্দ সংস্কৃত, আরবি বা ফারসি থেকে আসেনি, বরং বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন—কোল, মুণ্ডা) ভাষা থেকে বাংলায় গৃহীত হয়েছে, সেগুলোকে দেশি শব্দ বলা হয়
ত, থ, দ, ধ, ন—এই পাঁচটি বর্ণ হলো দন্ত বর্ণ। এগুলোর উচ্চারণের সময় জিহ্বার সামনের অংশ ওপরের পাটির দাঁতের গোড়াকে স্পর্শ করে
সঠিক উত্তর নিরেট মূর্খ
'গোবর গণেশ ' অর্থ 'নিরেট মূর্খ। এমন কাছাকাছি অর্থের কিছু বাগধারা পাওয়া যায় যেমন - অকাল কুষ্মাণ্ড, আমড়া কাঠের ঢেঁকি , বুদ্ধির ঢেঁকি ইত্যাদি।
প্রাণিকুল বানানটি শুদ্ধ।
বাংলা একাডেমি প্রমিত বানান রীতি অনুযায়ী, 'প্রাণী' (জীবন আছে যার) শব্দটি একা বসলে দীর্ঘ ঈ-কার (ঈ) হয়। তবে এর সাথে অন্য কোনো শব্দ বা প্রত্যয় (যেমন: বিদ্যা, বিজ্ঞান, জগত, কুল) যুক্ত হলে সেই ঈ-কার হ্রস্ব ই-কার (ই) হয়ে যায়। এই নিয়মানুযায়ী ‘প্রাণী’ + ‘কুল’ মিলে ‘প্রাণিকুল’ হবে।
সঠিক উত্তর আশ্রয়
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' - এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে ,জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় 'নীড়' শব্দটি মূলত নিরাপদ আশ্রয়, স্নিগ্ধতা এবং পরম শান্তির অর্থে ব্যবহৃত হয়েছে [ সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
মধুমাখা একটি তৎপুরুষ সমাস
ব্যাসবাক্য: মধু দ্বারা মাখা, তৃতীয়া (করণ) তৎপুরুষ সমাস (যেহেতু এতে 'দ্বারা' বা করণ কারকের বিভক্তি লোপ পেয়েছে)
জব সলুশন