‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?

ক) অপাদানে ৭মী
খ) কর্তৃকারকে ৭মী
গ) অধিকরনে ৭মী
ঘ) কর্মে ৭মী
বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর অপাদানে সপ্তমী

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমন: ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?'। প্রদত্ত বাক্যটিতে রাঘবকে ‘ভয় পাওয়ার বা 'ভীত' হওয়ার অবস্থা বুঝিয়েছে। এটি অপাদান কারকে (রাঘব + এ = রাঘবে) সপ্তমী বিভক্তি।

Related Questions

ক) কর্মে ৭মী
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরনে ৭মী
Note :

সঠিক উত্তর করণে ৭মী

'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন - ফুলে ফুলে ঘর ভরেছে (উপকরণ - ফুল) । এখানে 'ফুল' এর সাথে সপ্তমীর 'এ ' বিভক্তি যুক্ত হয়েছে।

ক) দুর+যোগ
খ) দুঃ+যোগ
গ) দু+যোগ
ঘ) দুরোঃ+যোগ
Note :

দুঃ + যোগ = দুর্যোগ।

অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ, নাসিক্য ধ্বনি কিংবা য, , র ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে ' র' হয়।

যেমন - দুঃ + যোগ = দুর্যোগ, আশীঃ + বাদ = আশীর্বাদ, নিঃ + আকার = নিরাকার ইত্যাদি।

ক) ড্যাস
খ) কোলন
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note :

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন( - ) ব্যবহৃত হয়। যেমন - এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।

ক) সবুরে মেওয়া ফলে
খ) রোগী পুরস্কার পেয়েছে
গ) রোগীর জন্য পুরস্কার আছে
ঘ) ধৈর্যের মূল্যায়ন হয়েছে
Note :

Patience has its reward বাক্যটির যথার্থ অনুবাদ হলো "সবুরে মেওয়া ফলে"。 এর মাধ্যমে বোঝায় যে কোনো কাজে ধৈর্য ধারণ করলে তার পরিণাম বা ফল সবসময় ভালো হয়

ক) পড়াশোনার উপর
খ) ভাষান্তরের উপর
গ) নির্ধারনের উপর
ঘ) অভ্যাসের উপর
Note :

সঠিক উত্তর ভাষান্তরের

অনুবাদে পারদর্শিতা মূলত ভাষান্তরের উপর নির্ভর করে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী , শব্দভাণ্ডার, প্রবাদ - প্রবচন অর্থাৎ ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন ।

ক) তিতিক্ষা
খ) তীতীক্ষা
গ) তীতিক্ষা
ঘ) তিতীক্ষা
Note :

তিতিক্ষা বানানটি শুদ্ধ,এর অর্থ হলো ক্ষমা, ধৈর্য বা সহিষ্ণুতা তিতিক্ষা 

জব সলুশন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - পরিদর্শক 14-11-2026

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন- বেঞ্চ সহকারী 14.11.2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল) 13-11-2026

সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান- সিনিয়র অফিসার 13-11-2026

সিকিউরিটি প্রিন্টিং প্রেস-অফিসার জেনারেল 13-11-2026

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-উপ সহকারী প্রকৌশলী 11-11-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন