বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয় কত সালে ?
Related Questions
মুসলিম সাহিত্য সমাজের নেতৃত্বে ঢাকায় ''বুদ্ধির মুক্তি আন্দোলন '' গড়ে উঠে। এই আন্দোলনের কাণ্ডারি ছিলেন কাজী আব্দুল ওদুদ, কাজী মোতাহার হোশের, আবুল হোসেন, ও আবুল ফজল প্রমুখ।
ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় "শিখা" পত্রিকা প্রকাশিত হয়।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখ পত্রিকার প্রতি পাতায় কথাটি লেখা থাকত।
-১৯২৬ সালের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেনের নেতৃত্বে ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয় ।
-এই সমাজের কার্যক্রম 'বুদ্ধির মুক্তি আন্দোলন' নামে পরিচিত । বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে আরো যুক্ত ছিলেন:
- কাজী মোতাহার হোসেন,
- কাজী আবদুল ওদুদ,
- আবদুল কাদির প্রমুখ ।
-এই সমাজের মুখপত্র 'শিখা' পত্রিকা ।
-যার প্রতিটি সংখ্যায় লেখা থাকত 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব' ।
-উল্লেখ্য, মুক্তবুদ্ধির চিরসজাগ প্রহরী নামে আখ্যায়িত হন আবুল ফজল।
মুসলিম সাহিত্য - সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য - সমাজ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। এরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর
১৯২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য - সমাজ। সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠনটি পরিচালনার দায়িত্ব পালন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ এফ এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদিরসহ আরো কয়েকজন। এঁরাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য। নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।
জব সলুশন