কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ?
বাংলা ব্যাকরণে 'সৎমা' একটি নিত্য স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ, এমন কিছু শব্দ রয়েছে যা কেবল স্ত্রীবাচক হিসেবেই ব্যবহৃত হয় এবং এদের কোনো পুরুষবাচক শব্দ হয় না। সৎমা'-এর মতো আরও কিছু নিত্য স্ত্রীবাচক শব্দ হলো: সতীন, সধবা, অন্তঃসত্ত্বা, এয়ো, ডাইনি ইত্যাদি।
Related Questions
বিদ্বান শব্দের স্ত্রীলিঙ্গ হলো বিদুষী | যেহেতু এর স্ত্রীবাচক শব্দটি পুরুষবাচক শব্দ থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই ব্যাকরণে এটিকে ভিন্ন শব্দে গঠিত স্ত্রীলিঙ্গ বলা হয় |
সঠিক উত্তর দীপ্যমান
দীপ্তি পাচ্ছে এমন - দীপ্যমান। যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে - দীপ্যমান। যা দীপ্তি পায় - দীপ্তমান।
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় মেদিনী। কারণ ‘মেদিনী’ শব্দের অর্থ হলো পৃথিবী বা ধরা।
খাতক শব্দটির বিপরীত শব্দ হলো মহাজন।
খাতক: যিনি ঋণ গ্রহণ করেন বা যার কাছে টাকা বা দ্রব্য পাওনা থাকে (গ্রহীতা)।
মহাজন: যিনি ঋণ প্রদান করেন বা পাওনাদার (দাতা)
সঠিক উত্তর বিধু
‘চাঁদ' এর সমার্থক শব্দসমূহ: চন্দ্র, চন্দ্ৰমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়। 'ভানু’ ও ‘তপন’ অর্থ সূর্য; ‘ভুজ' অর্থ বাহু।
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) চিহ্ন বসে। তবে বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, এটি মূলত একটি পূর্ণ বাক্যের পরে অপর একটি বাক্যের বা উদাহরণের অবতারণা করার সময় ব্যবহৃত হয়
জব সলুশন