কোন শাসনামলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে?
বাংলা লিপির আদি উৎস ব্রাহ্মীলিপি। ব্রাহ্মীলিপির তিনটি শাখা য়থা সারদা, নাগর ও কুটিল। এর মধ্যে কুটিল লিপি পূর্বভারতে প্রচলিত ছিল। এই কুটিল রূপ থেকে বাংলা লিপি জন্ম লাভ করে। পাল রাজাদের আমলে বাংলা লিপির গঠন শুরু হয় এবং সেন রাজাদের আমলে তা সুসংগঠিত রূপ লাভ করে। পাঠান আমলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে। উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যামান।
Related Questions
বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত শাখা হিসেবে সেন যুগে স্থায়িত্ব পেতে শুরু করে। ১৭৭৮ সালে চার্লস উইলকিন্স তাঁর সহযোগী পঞ্চানন কর্মকারের সহায়তায় প্রথম বাংলা মুদ্রণযোগ্য ধাতব অক্ষর বা হরফ তৈরি করেন। হ্যালহেডের "A Grammar of the Bengal Language" গ্রন্থে এই হরফ প্রথম ব্যবহৃত হয়।
প্রাচীন ভারতের খরোষ্ঠী লিপিটি সাধারণত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো । এটি প্রাচীন গান্ধার অঞ্চলে (বর্তমান পাকিস্তান ও উত্তর-পূর্ব আফগানিস্তান সংস্কৃত এবং গান্ধারী প্রাকৃত ভাষা লেখার জন্য ব্যবহৃত হতো
বাংলা লিপি-র মূল উৎস হলো প্রাচীন ভারতের ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি থেকে সরাসরি উদ্ভব না হয়ে, কয়েক শতকের বিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে বর্তমান বাংলা লিপির রূপটি তৈরি হয়েছে।
ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়। ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি। সিংহলী, শ্যামী, যবদ্বীপী, নাগরী ও তিব্বতি লিপিরও উৎস হলো এই ব্রাহ্মী লিপি। সেন আমলে মূলত বাংলা লিপির গঠনকার্য শুরু হয় এবং তা পাঠান আমলে স্থায়ী রূপ লাভ করে।
'লিপি' শব্দের অর্থ হলো লেখা বা অক্ষর। তবে ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক দিক থেকে এর আরও সুনির্দিষ্ট অর্থ রয়েছে।
বাংলা ভাষার আদি গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ ।উল্লেখ্য 'কৃপার শাস্ত্রের অর্থভেদ ' মনোএল আসসুম্পসাঁউ নামক পর্তুগিজ খ্রিস্টান মিশনারি কর্তৃক রচিত বাংলা গদ্যগ্রন্থ .১৭৪৩ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি রোমান লিপিতে মুদ্রিত হয় ।
জব সলুশন