ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কী?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ : প্রভাবতী সম্ভাষণ, বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। কলিকাতা কমলালয়, বত্রিশ সিংহাসন ও গৌড়ীয় ব্যাকরণ রচয়িতা যথাক্রমে - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রাজা রামমোহন রায়।
Related Questions
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন। তবে তিনি মূলত বাংলা ভাষায় ব্যাকরণের পাঠ সহজ করার জন্য এই গ্রন্থগুলো লিখেছিলেন।
১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ ' যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি হিসেবে 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩) রচনা করেন।
- তার অন্যান্য রচনা হচ্ছে 'বেদান্তসার' (১৮১৫), 'ভট্টাচার্যের সহিত বিচার' (১৮১৭), 'সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮) ইত্যাদি।
নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (Nathaniel Brassey Halhed) সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন। তিনি ১৭৭৮ সালে ইংরেজিতে ‘A Grammar of the Bengal Language’ নামে গ্রন্থটি রচনা ও প্রকাশ করেন। এই গ্রন্থে ব্যবহৃত প্রথম বাংলা টাইপগুলো তৈরি করেছিলেন চার্লস উইলকিনস
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তিনি ১৭৭৬ সালে লেখেন হিন্দু আইনশাস্ত্রের অনুবাদ 'আ কোড অফ জেন্টু ল'জ'। তিনি ১৭৭৮ সালে বাংলা ব্যাকরণ গ্রন্থ আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন। [১] তিনিই প্রথম বৈয়াকরণ যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণের ক্ষেত্রে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন। তার ব্যাকরণেই সর্বপ্রথম বাংলা অক্ষরের প্রকাশ ঘটে।
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থটি হলো A Grammar of the Bengali Language।
- এটি রচনা করেন ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ১৭৭৮ সালে এটি প্রথম প্রকাশিত হয়, তাই এটি একটি প্রাচীন বাংলা ব্যাকরণ।
- বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রথম নিদর্শন:
- প্রথম প্রণয়োপাখ্যান বা রোমান্টিক কাব্য: ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর)।
- রোমান্টিক উপন্যাস: কপালকুণ্ডলা (১৮৬৬) (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।
- প্রথম বাংলা অনুবাদক: কবীন্দ্র পরমেশ্বর (মহাভারত)।
- বাংলা ভাষায় প্রথম নাটক: ভদ্রার্জুন (তারাচরণ শিকদার)।
- প্রথম প্রবন্ধ গ্রন্থ: বেদান্ত (রাজা রামমোহন রায়)।
- প্রথম উপন্যাস: আলালের ঘরের দুলাল (১৮৫৭) (প্যারীচাঁদ মিত্র)।
- প্রথম গীতিকাব্য: সন্দর্শন (বিহারীলাল চক্রবর্তী)।
জব সলুশন