ভাষার মূল উপকরণ কী?
১। ভাষার মূল উপকরণ – বাক্য
২। ভাষার মূল উপাদান – ধ্বনি
৩। ভাষার বৃহত্তম একক – বাক্য
৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ
৬। বাক্যের মূল উপাদান – শব্দ
৭। বাক্যের মূল উপকরণ – শব্দ
৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
Related Questions
ভাষার মূল উপাদান হলো ধ্বনি। কণ্ঠনিঃসৃত এই ধ্বনিগুলো একত্রিত হয়ে শব্দ তৈরি করে এবং শব্দ দিয়ে বাক্য গঠনের মাধ্যমেই মানুষ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে।
ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রূপ হলো 'বর্ণ' । শব্দের অংশ হলো অক্ষর। বাক্যের ক্ষুদ্রতম একক বা অংশকে শব্দ বলে।
বাংলা ব্যাকরণ ও ভাষাতত্ত্ব অনুযায়ী, একটি শব্দের ক্ষুদ্রতম বা অবিভাজ্য একককে ধ্বনি বলা হয়। মানুষের কণ্ঠনিঃসৃত এই ধ্বনিগুলোই যখন একত্রিত হয়ে কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে।
শব্দের ক্ষুদ্রতম অংশ হলো ধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, যেমন: ক+ল+ম = কলম।
ব্যাকরণ ভাষার নিয়মকানুন ও গঠন নিয়ে আলোচনা করে, তাই ভাষাতত্ত্ব (Linguistics) ব্যাকরণের কোনো সাধারণ আলোচ্য বিষয় বা শাখা নয়। বাংলা ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় ৪টি। এগুলো হলো: ধ্বনিবিজ্ঞান/ধ্বনিতত্ত্ব (Phonology), শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology), বাক্যতত্ত্ব (Syntax) এবং অর্থতত্ত্ব (Semantics)।
মনস্তত্ত্ব শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না। ব্যাকরণ মূলত ভাষার গঠন, শব্দ, বাক্য, এবং অর্থের নিয়মকানুন নিয়ে আলোচনা করে। অন্যদিকে, মনস্তত্ত্ব হলো মানুষের মানসিক প্রক্রিয়া ও আচরণের বিজ্ঞান, যা ব্যাকরণের আওতাভুক্ত নয়।
জব সলুশন