বাংলা স্বরবর্ণ কয়টি?
বাংলা ভাষায় স্বরবর্ণ মোট ১১টি। বর্ণগুলো হলো: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
Related Questions
ধ্বনি হলো আমাদের মুখের আওয়াজ, আর একে লিখে প্রকাশ করার চিহ্ন বা প্রতীক হলো বর্ণ।
- প্রতিটি মৌলিক ধ্বনিকে লিখে বোঝানোর জন্য একটি নির্দিষ্ট প্রতীক নির্ধারিত থাকে।
- যেমন: 'অ' ধ্বনিটি বোঝাতে 'অ' প্রতীক এবং 'ক' ধ্বনি বোঝাতে 'ক' প্রতীক ব্যবহার করা হয়।
অর্থাৎ, একটি ধ্বনির জন্য একটিমাত্র প্রতীক ব্যবহৃত হয়।
বাংলা ব্যাকরণে 'ঔ' মূল স্বরধ্বনি (বা মৌলিক স্বরধ্বনি) নয়। যেসব স্বরধ্বনিকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, সেগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মোট ৭টি মৌলিক স্বরধ্বনি রয়েছে : -অ আ ই উ এ ও অ্যা
'ই' এবং 'অ্যা' মৌলিক স্বরধ্বনি। যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ বা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মোট ৭টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। সেগুলো :ই, এ্যা (বা অ্যা), এ ,অ ,আ ,ও , উ
‘আ’ একটি মৌলিক স্বরধ্বনি।
ব্যাখ্যা:
ব্যাকরণ অনুযায়ী ৭টি মৌলিক স্বরধ্বনি হলো: অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা।
বাংলা ভাষায় ৭টি মৌলিক স্বরধ্বনি হলো: অ, আ, ই, উ, এ, ও, এবং অ্যা। এর মধ্যে "অ" ধ্বনিটি বাংলা ভাষার মৌলিক ও স্বাভাবিক স্বরধ্বনি হিসেবে ধরা হয়। এটি মুখবন্ধ না করেই, মুখ স্বাভাবিকভাবে খুলে উচ্চারণ করা যায়। তাই একে মূল স্বরধ্বনি বলা হয়।
ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি -?
ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন, সেটি হলো 'এ্যা' ধ্বনি。তাঁর বিখ্যাত গ্রন্থ 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব'-তে তিনি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি নির্ধারণ করেন এবং এই নতুন ধ্বনিটিকে অন্তর্ভুক্ত করেন。
জব সলুশন