গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ?
'গিন্নি' এবং 'কেষ্ট' শব্দ দুটি অর্ধ-তৎসম শব্দ। যেসব সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তিত বা বিকৃত হয়ে লোকমুখে প্রচলিত হয়েছে, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
গিন্নি: এটি সংস্কৃত শব্দ 'গৃহিণী' থেকে এসেছে।
কেষ্ট: এটি সংস্কৃত শব্দ 'কৃষ্ণ' থেকে এসেছে l
Related Questions
'Blue print'-এর সবচেয়ে উপযুক্ত ও বহুল ব্যবহৃত বাংলা পারিভাষিক শব্দ হলো ‘প্রতিচিত্র’।
দেশান্তর একটি নিত্য সমাস।
যে সমাসে সমাসমান পদগুলো সর্বদা সমাসবদ্ধ হয়ে থাকে এবং ব্যাসবাক্য হয় না (অথবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়), তাকে নিত্য সমাস বলে।
উদাহরণ ও ব্যাসবাক্য: দেশান্তর = অন্য দেশ ,গ্রামান্তর = অন্য গ্রাম ,কালান্তর = অন্য কাল
নিত্য সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্যে সাধারণত 'অন্য' বা 'কেবল' শব্দগুলো ব্যবহৃত হয় l
'Superstitions' শব্দটির বাংলা অর্থ হলো কুসংস্কার, অন্ধবিশ্বাস, যুক্তিবহির্ভূত বিশ্বাস অথবা ভ্রান্ত ধারণা l
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২ — এই বাক্যটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি। সঠিক নিয়মে স্থানের নামের পর কোলন (:) বসে এবং তারিখের পর কমা (,) বসে না। সঠিক বাক্যটি হবে: ঢাকা: ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাসু।
এটি মূলত পত্র বা চিঠিতে বয়োজ্যেষ্ঠ বা সম্মানীয় নারীদের সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাংলা ব্যাকরণে নিয়ম অনুযায়ী, পুরুষবাচক শব্দে মূর্ধন্য-ষ এবং নারীবাচক শব্দে দন্ত-স ব্যবহৃত হয়।
পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। পর্তুগিজ শব্দ pera থেকে বাংলা ভাষায় এই শব্দটি এসেছে। বাংলা ব্যাকরণে এটি একটি বিদেশি শব্দ হিসেবে গণ্য হয়।
জব সলুশন