ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে?

ক) চার
খ) পাঁচ
গ) ছয়
ঘ) সাত
বিস্তারিত ব্যাখ্যা:

একটি আদর্শ ব্যক্তিগত পত্রে সাধারণত ৬টি অংশ থাকে । অংশগুলো নিচে ক্রমানুসারে দেওয়া হলো:

 

১. মঙ্গলসূচক শব্দ: চিঠির শুরুতে ঈশ্বর বা আল্লাহর নাম স্মরণ করে কোনো মঙ্গলসূচক শব্দ বা বাক্য (যেমন: 'আল্লাহ মহান', 'শ্রী শ্রী হরি সহায়') লেখা।
২. স্থান ও তারিখ: পত্র লেখকের ঠিকানা এবং পত্র লেখার তারিখ। এটি সাধারণত চিঠির ওপরের ডান দিকে লেখা হয়।
৩. সম্ভাষণ বা সম্ভোধন: প্রাপক ও লেখকের সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা (যেমন: 'শ্রদ্ধেয় বাবা', 'প্রিয় বন্ধু', 'স্নেহের ছোট ভাই')।
৪. মূল বিষয় (পত্রগর্ভ): এটি চিঠির মূল অংশ। এখানে সাধারণত তিনটি অনুচ্ছেদ থাকে— সূচনা, মূল বক্তব্য (খবরাখবর আদান-প্রদান) এবং উপসংহার বা বিদায় সম্ভাষণ।
৫. নিবেদন ও স্বাক্ষর: পত্র লেখকের নাম ও প্রাপকের সঙ্গে তার সম্পর্ক নির্দেশক শব্দ (যেমন: 'ইতি— তোমার স্নেহের পুত্র')।
৬. শিরোনাম/খাম: চিঠির খামের ওপর প্রাপক ও প্রেরকের নাম এবং ঠিকানা সুন্দরভাবে লেখা।

Related Questions

ক) সুসময়
খ) দুঃসময়
গ) অলীক বস্তু
ঘ) শেষ রক্ষা
Note :

একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হল সৌভাগ্যের বিষয় । পোয়াবারো বাগধারাটির অর্থ সৌভাগ্য ।

ক) অধিকরণ কারক
খ) করণ কারক
গ) অপাদান কারক
ঘ) কর্মকারক
Note :

ক্রিয়া পদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ হতে কোনো কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, ভীত ও রক্ষিত হয় তাকে অপাদান কারক বলে। চেনার উপায়: ‘হতে’, ‘থেকে’, ‘চেয়ে’ অনুসর্গ বা বিভক্তি চিহ্ন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।

এখানে ‘গাড়ী স্টেশন ছাড়ল’ বলতে বোঝায় গাড়িটি স্টেশন থেকে বিচ্যুত হয়েছে বা চলে গেছে। কোনো স্থান থেকে বিচ্যুত হওয়া বোঝালে সেটি অপাদান কারক হয়। তাই ‘স্টেশন’ শব্দটি অপাদান কারক।

ক) দাঁড়ি
খ) কমা
গ) কোলন
ঘ) ড্যাস
Note :

বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলোকে প্রান্তিক বা অন্ত্য বিরাম চিহ্ন বলা হয় ।

প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। : দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (।), প্রশ্নবোধক চিহ্ন (?) এবং বিস্ময়বোধক চিহ্ন (!)  ।

ক) অব্যয়ীভাব
খ) নঞ তৎপুরুষ
গ) উপপদ তৎপুরুষ
ঘ) নিত্য সমাস
Note :

না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে সমাস হয় তাই নঞ তৎপুরুষ সমাস।
যেমন: বে (নয়) আইনি = বেআইনি; নয় কাঁড়া = আকাঁড়া ।

ক) কর্মকারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক
Note :

'লোভে পাপ পাপে মৃত্যু' বাক্যটিতে 'লোভে' ও 'পাপে' শব্দ দুটি অপাদান কারক l কারণ:
যেহেতু লোভ থেকে পাপের উৎপত্তি হয় এবং পাপ থেকে মৃত্যু ঘটে, তাই কোনো কিছু থেকে উৎপন্ন, বিরত, ভীত, রক্ষিত বা জাত হওয়া বোঝালে তা অপাদান কারক হয় lশব্দগুলোর বিশ্লেষণ: লোভে: লোভ (উৎপত্তি) + এ (সপ্তমী বিভক্তি) -> অপাদান কারকে সপ্তমী。পাপে: পাপ (উৎপত্তি) + এ (সপ্তমী বিভক্তি) -> অপাদান কারকে সপ্তমী。

ক) আকাশ
খ) বাতাস
গ) পৃথিবী
ঘ) পাতাল
Note :

'দ্যুলোক' শব্দের অর্থ হলো স্বর্গ, স্বর্গলোক, বা আকাশ। বৈদিক ও পৌরাণিক সাহিত্যে সংস্কৃত 'দ্যু' (যার অর্থ উজ্জ্বল বা স্বর্গ) এবং 'লোক' (জগৎ) যুক্ত হয়ে এই শব্দটি গঠিত হয়েছে । এটি মূলত দেবতাদের বাসস্থান বা ঊর্ধ্বলোক নির্দেশ করে l

জব সলুশন

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

পরিবেশ অধিদপ্তর — নমুনা সংগ্রহকারী 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন