বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?

ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
বিস্তারিত ব্যাখ্যা:

যতি/ছেদ চিহ্নের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

যতি চিহ্ন মোট ১২ টি। ব্যাকরণিক চিহ্ন (৪টি)

পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪ টি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বোতল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতায় শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি (এক দাঁড়ি বা দুই দাঁড়ি) ছিলো।

বিরাম বা যতি চিহ্ন 'বাক্যতত্ত্বে' আলোচিত হয়। 
বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।

দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ

কমার অপর নাম- পাদচ্ছেদ

সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ

ইলেকের অপর নাম - লোপচিহ্ন

ড্যাশের অপর নাম- কষি চিহ্ন

হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন

বিরতি কালঃ

এক বলতে সময় লাগে - ২ টি ( উদ্ধরণ, কমা)

এক বলার দ্বিগুণ সময় লাগে- ১টি (সেমিকোলন)

থামার প্রয়োজন নেই- ৩টি (হাইফেন, ইলেক, বন্ধনি)

এক সেকেন্ড থামতে হয়- ৬টি (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলনড্যাশ)

Related Questions

ক) উসা
খ) কিংবদন্তি
গ) আমীন
ঘ) বিদেশী
Note :

কিংবদন্তি (ক-এ হ্রস্ব ই-কার, ঙ-এ গ, ব, দ, ন-এ হ্রস্ব ই-কার, ত-এ হ্রস্ব ই-কার) বানানটি সঠিক।

শুদ্ধ বানান: কিংবদন্তি

অশুদ্ধ বানান: কিংবদন্তী

সন্ধি-বিচ্ছেদ: কিম্ + বদন্তি (ব্যঞ্জন সন্ধি)

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান-অভিধান অনুযায়ী শেষের 'ত'-তে দীর্ঘ ঈ-কার নয়, বরং হ্রস্ব ই-কার হবে।

ক) জলধি
খ) পাথর
গ) অর্ণব
ঘ) ভূপতি
Note :

ভূপতি শব্দটি সাগর শব্দের সমার্থক নয়। 'ভূপতি' শব্দটির অর্থ রাজা বা ভূমি (পৃথিবী) পতি। উইকিঅভিধান-এর মতে, সাগর শব্দের সমার্থক বা প্রতিশব্দ হলো: সমুদ্র,অর্ণব,বারিধি,জলধি,সিন্ধু,পারাবার।

ক) উৎকৃষ্ট
খ) অপকৃষ্ট
গ) নিকৃষ্ট
ঘ) অপকর্ষ
Note :

'উৎকর্ষ' শব্দের সঠিক বিপরীত শব্দ হলো অপকর্ষউৎকর্ষ শব্দের মূল অর্থ হলো শ্রেষ্ঠত্ব বা উৎকৃষ্টতা। এটি দিয়ে কোনো কিছুর উন্নতি, উৎকর্ষ সাধন বা খুব ভালো গুণকে বোঝানো হয়ে থাকে

ক) বাগ্বিধি
খ) সমার্থক শব্দ
গ) ভিন্নর্থক শব্দ
ঘ) বিপরীত শব্দ
Note :

সাধারণ অর্থের বাইরে যে শব্দ বা শব্দগুচ্ছ বিশিষ্ট বা বিশেষ অর্থ প্রকাশ করে থাকে, তাকে বাগ্বিধি (বা বাগধারা) বলে l বাংলা ব্যাকরণে এদের ব্যবহার ভাষার সৌন্দর্য ও ভাব প্রকাশের গভীরতা বহুগুণ বাড়িয়ে দেয় l যেমন—'আকাশ কুসুম' শব্দের সাধারণ অর্থ আকাশের ফুল হলেও, বিশিষ্ট অর্থে এর অর্থ দাঁড়ায় 'অসম্ভব কল্পনা' l

 

ক) বিষয়ের উপর
খ) ভাবের উপর
গ) বিন্যাসের উপর
ঘ) ভাষার উপর
Note :

অনুবাদ কোন প্রকারের হবে তা নির্ভর করে অনুবাদের ভাবের উপর। অনুবাদ শব্দের অর্থ - ভাষান্তর। এক ভাষা থেকে আরেক ভাষায় রুপান্তর, ভাব বদল, চিন্তাবদল ইত্যাদি কে অনুবাদ বলে। 

অনুবাদ ২ প্রকার।যথা:

 ১/ আক্ষরিক অনুবাদ 

২/ভাবগত অনুবাদ তাই, আক্ষরিক অনুবাদ না ভাবানুবাদ তা নির্ভর করে ভাবের উপর।

ক) সম্পূর্ণভাবে
খ) সারাক্ষণ
গ) শেষ পর্যন্ত
ঘ) মৃত্যু অবধি
Note :

'A to Z' কথাটি 'সম্পূর্ণভাবে' অর্থে ব্যবহৃত হয় l

ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর 'A' থেকে শুরু করে শেষ অক্ষর 'Z' পর্যন্ত সবগুলোকে একত্রে বোঝাতে এই শব্দগুচ্ছটি ব্যবহৃত হয় l আক্ষরিক বা ভাবার্থগত দিক থেকে এর মূল অর্থ হলো—আদ্যোপান্ত, আগাগোড়া বা সবকিছুসহ সম্পূর্ণ বিস্তারিত l

জব সলুশন

সমন্বিত ব্যাংক — অফিসার (ক্যাশ) 03-07-2026

যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক ২৭-০৬-২০২৬

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — কারিগরি কর্মকর্তা 19-06-2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন — প্রমোশন অফিসার 19-06-2026

পরিবেশ অধিদপ্তর — নমুনা সংগ্রহকারী 19-06-2026

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন