‘পত্র’ শব্দটির আভিধানিক অর্থ কী ?
'পত্র' শব্দটির শাব্দিক বা আভিধানিক অর্থ হলো চিহ্ন, স্মারক, পাতা বা দলিল। সংস্কৃত 'পত' ধাতু থেকে এই শব্দের উৎপত্তি।
Related Questions
'বারান্দা' একটি পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ 'Varanda' শব্দ থেকে এটি সরাসরি বাংলা ভাষায় এসেছে।
বাংলা ব্যাকরণে 'সমীকরণ' একটি পারিভাষিক শব্দ। এটি ইংরেজি Equation শব্দের পারিভাষিক রূপ।
উনিশ শতকে বাংলা ভাষার যে লিখিত রুপ গড়ে উঠে তার নাম দেওয়া হয় 'সাধু ভাষা'।
সাধু ভাষার বৈশিস্ট্য-
- সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণরীতি অনুসরণ করে।
- সাধু রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়।
- সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি অনুসরণ করে।
- সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হলো এটি লেখ্য ভাষা।
বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার থেকে। সময়ের সাথে বিবর্তনের মাধ্যমে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে মাগধী প্রাকৃত এবং পরবর্তীতে মাগধী অপভ্রংশ রূপের সৃষ্টি হয়। এই মাগধী অপভ্রংশ থেকেই ধীরে ধীরে আজকের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে ড্যাশ (—) ব্যবহৃত হয়।
অন্যান্য বিরাম চিহ্নের ব্যবহার:
• কোলন (:): একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য বা উদাহরণ উপস্থাপন করতে কোলন ব্যবহৃত হয়। যেমন: সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা হবে।
• সেমিকোলন (;): কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি বোঝাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন: আমরা সবাই সবাইকে ভালোবাসি; আসলেই কি সবাই ভালোবাসি?
• হাইফেন বা সংযোগ চিহ্ন (-): সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন: সুখ-দুঃখ, মা-বাবা।
ভাব-সম্প্রসারণে হুবহু মূল ছত্র (বা মূল ভাব) ব্যবহৃত হওয়া উচিত নয়। মূল উদ্ধৃতিটি হুবহু না লিখে নিজের ভাষায় তার অন্তর্নিহিত অর্থ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হয়।
জব সলুশন