টপিকঃ সমার্থক শব্দ
বিষয়ঃ বাংলা ব্যাকরণ
Correct
0
Wrong
0
Done
0
Marks
0.00
1. 'বিহঙ্গ' শব্দের অর্থ কী?
ক) পর্বত
খ) নদী
গ) পাখি
ঘ) সমুদ্র
Note :
বিহঙ্গ মানে পাখি।
2. পায়রা'র সমার্থক শব্দ কোনটি?
ক) কুড়া
খ) কপোত
গ) কদলী
ঘ) কোকিল
Note :
কপোত পায়রার সমার্থক শব্দ।
3. 'খ' এর অর্থ কি?
ক) পৃথিবী
খ) আকাশ
গ) দিগন্ত
ঘ) পাতাল
Note :
খ একটি একাক্ষর শব্দ যার অর্থ আকাশ বা শূন্যস্থান বা ইন্দ্রিয়।
4. 'সুন্দর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) হিরণ
খ) সুবর্ণ
গ) রমা
ঘ) অভিরাম
Note :
অভিরাম অর্থ সুন্দর বা মনোহর।
5. 'ঢেউ' শব্দের সমার্থক কোনটি?
ক) প্রবাহ
খ) উত্তাপ
গ) গর্জন
ঘ) লহরী
Note :
লহরী মানে ঢেউ বা তরঙ্গ।
6. নিচের কোনটি 'কন্যা'র সমার্থক নয়?
ক) সহোদরা
খ) মেয়ে
গ) পুত্রী
ঘ) আত্মজা
Note :
সহোদরা মানে বোন বা দিদি কিন্তু বাকি তিনটি শব্দ কন্যার সমার্থক।
7. 'সন্ধ্যা'র সমার্থক শব্দ কোনটি?
ক) প্রাহ্ণ
খ) অপরাহ্ন
গ) সায়াহ্ন
ঘ) তামসী
Note :
সায়াহ্ন অর্থ দিনের শেষ ভাগ বা সন্ধ্যা।
8. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) ভৃঙ্গ
খ) দিনমণি
গ) দ্যুলোক
ঘ) ভুজঙ্গ
Note :
দিনমণি অর্থ দিনের মণি বা সূর্য।
9. 'সতত' শব্দের অর্থ কী?
ক) সকাল
খ) সবসময়
গ) মাঝে-মাঝে
ঘ) সন্ধ্যাবেলা
Note :
সতত মানে সর্বদা বা সবসময়।
10. 'শত্রু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) রিপু
খ) পারীন্দ্র
গ) ফণী
ঘ) ত্রিয়ামা
Note :
রিপু শব্দের অর্থ শত্রু।
11. কোনটি 'উচ্ছ্বাস' শব্দের প্রতিশব্দ নয়?
ক) বিকাশ
খ) পুলক
গ) উল্লাস
ঘ) স্ফুরণ
12. 'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) বাত
খ) অলি
গ) বলাহক
ঘ) বারি
Note :
বাত শব্দটি বাতাস বা বায়ুর প্রতিশব্দ এবং বলাহক অর্থ মেঘ।
13. 'ঘিলু' শব্দের অর্থ কী?
ক) মগজ
খ) মস্তিষ্ক
গ) বুদ্ধি
ঘ) সব কয়টি
Note :
ঘিলু শব্দটি মগজ মস্তিষ্ক ও বুদ্ধি এই সব অর্থেই ব্যবহৃত হয়।
14. 'অমেয়' শব্দের অর্থ-
ক) অমৃত্য
খ) মলিন
গ) অনেক
ঘ) সাত
Note :
অমেয় মানে যা মাপা যায় না বা পরিমাপ করা যায় না অর্থাৎ প্রচুর বা অনেক।
15. 'পুত্র'-এর সমার্থক শব্দ নির্ণয় কর।
ক) পতি
খ) তনু
গ) তনয়
ঘ) কোনোটিই নয়
Note :
তনয় মানে পুত্র বা ছেলে।
16. 'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক) বক
খ) কবুতর
গ) হারগিলা
ঘ) ময়ূর
Note :
কপোত শব্দের অর্থ পায়রা বা কবুতর।
17. 'দেহ' শব্দের প্রতিশব্দ কি?
ক) অহ
খ) মর্দ
গ) তনু
ঘ) বিত্ত
Note :
তনু মানে দেহ বা শরীর।
18. 'সমুদ্র' এর সমার্থক শব্দ কোনটি?
ক) রদনী
খ) নদীকান্ত
গ) কলত্র
ঘ) আপুগ
Note :
নদীকান্ত অর্থ নদীর পতি বা স্বামী যা সমুদ্রকে বোঝায়।
19. 'পর্বত' এর প্রতিশব্দ কোনটি?
ক) তুরগ
খ) ভুজ
গ) আগার
ঘ) নগ
Note :
নগ মানে যা গমন করে না অর্থাৎ পাহাড় বা গাছ।
20. কোনটি 'অগ্নির' প্রতিশব্দ?
ক) বৈশ্বানর
খ) কৃশানু
গ) সর্বভুক
ঘ) সবগুলোই
Note :
বৈশ্বানর ও কৃশানু এবং সর্বভুক এই তিনটি শব্দই আগুনের প্রতিশব্দ হিসেবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়।