টপিকঃ বিরাম চিহ্ন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free: 20 Qs

1.

বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক) কোলন
খ) দাঁড়ি
গ) হাইফেন
ঘ) সেমিকোলন
Note :

বাক্যের পূর্ণ সমাপ্তি বা সম্পূর্ণ বিরতি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়।

2.

সঠিক বাক্য কোনটি?

ক) ১৫ পৌষ সোমবার ১৪১০
খ) ১৫ পৌষ, সোমবার, ১৪১০ সাল।
গ) ১৫ পৌষ সোমবার ১৪১০ সাল
ঘ) ১৫ পৌষ, সোমবার ১৪১০ সাল।
Note :

তারিখ ও বারের মাঝে এবং বার ও সালের মাঝে কমা বসে। সুতরাং সঠিক বাক্যটি হবে: ১৫ পৌষ, সোমবার, ১৪১০ সাল।

3. চারটি বিরামচিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

ক) ড্যাশ
খ) সেমিকোলন
গ) দাড়ি
ঘ) হাইফেন
Note :
দাড়ি চিহ্নটি বাক্যের পূর্ণ সমাপ্তি নির্দেশ করে তাই একে পূর্ণচ্ছেদ বলে।

4. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) ১ বলতে যে সময়
খ) থামার প্রয়োজন নেই
গ) এক সেকেন্ড
ঘ) ১ বলার দ্বিগুণ সময়
Note :
সেমিকোলনে কমার চেয়ে দ্বিগুণ সময় অর্থাৎ এক বলার দ্বিগুণ সময় থামতে হয়।

5. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

ক) বিস্ময়
খ) দাড়ি
গ) কমা
ঘ) হাইফেন
Note :
মনের আবেগ যেমন আনন্দ বেদনা ও বিস্ময় ইত্যাদি প্রকাশে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়।

6.

বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরামচিহ্নের সংখ্যা-

ক) ৮টি
খ) ৫টি
গ) ৩টি
ঘ) ২টি
Note :

বাক্যের পরিসমাপ্তি বা শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন ৩টি হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময় চিহ্ন।

7.

নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
খ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
গ) পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
ঘ) ২৬ মার্চ, ১৯৭১
Note :

বাংলা ভাষার ব্যাকরণ ও প্রমিত রীতি অনুযায়ী তারিখ লিখতে বারের পর এবং মাসের পর কমা (,) বসে। অপশন (খ)-তে 'ফেব্রুয়ারি'-র পর কমা (,) ব্যবহার করা হয়নি (শুদ্ধ রূপ: ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২)।

8. তারিখ লিখতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?

ক) সেমিকোলন
খ) কমা
গ) দাঁড়ি
ঘ) কোলন

9. বাংলা ভাষায় বিরামচিহ্নের ব্যবহার কোন সাল থেকে শুরু হয়?

ক) 1847
খ) 1874
গ) 1849
ঘ) 1923
Note :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন

10.

যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

ক) ড্যাশ
খ) কোলন
গ) সেমিকোলন
ঘ) হাইফেন
Note :

যৌগিক ও মিশ্র বাক্যে দুই বা তারচেয়েও বেশি পৃথক বাক্য লেখার সময় তাদের মধ্যে সমন্বয় সাধন করতে ড্যাস চিহ্ন ব্যবহার করা যায়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। এছাড়াও এক বাক্যের সঙ্গে অন্য বাক্যের সংমিশ্রণে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে।
কোলন : একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়। যেমন - সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।
সেমিকোলন (;) : কমার চেয়ে বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম বিরতি দেয়ার জন্য সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - আমরা সবাই সবাইকে ভালবাসি; আসলেই কি সবাই ভালবাসি?হাইফেন বা সংযোগ চিহ্ন : সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ, দুটি পদ একসঙ্গে লিখতে গেলে হাইফেন দিয়ে লিখতে হয়। যেমন - সুখ - দুঃখ, মা - বাবা।

11. ‘কমা’ থাকলে বিরতিকালের পরিমাণ কত?

ক) ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
খ) ১ (এক) বলার দ্বিগুণ সময়
গ) ১ (এক) সেকেন্ড
ঘ) থামার প্রয়োজন নেই
Note :
কমা বা পাদচ্ছেদের বিরতিকাল হলো এক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে।

12.

পাঠের বর্জনকৃত অংশ নির্দেশে ব্যবহৃত হয়-

ক) '-চিহ্ন
খ) ()-চিহ্ন
গ) ... চিহ্ন
ঘ) : চিহ্ন
Note :

কোনো উদ্ধৃতি বা লেখার অংশ বাদ দিলে তা বোঝাতে তিনটি বিন্দু বা ... চিহ্ন ব্যবহৃত হয়।

13.

বাড়ি বা রাস্তার নামের পরে কোন যতিচিহ্ন বসে?

ক) দাঁড়ি
খ) কোলন
গ) কমা
ঘ) ড্যাশ
Note :

ঠিকানা লেখার সময় বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসাতে হয়।

14. কোলন ড্যাশ কোনটি?

ক) কমার ওপর বিন্দু
খ) বিসর্গের মত
গ) :- বিসর্গের ডান পার্শ্বে লম্বা রেখা
ঘ) । (পূর্ণ বিরতি নির্দেশক)
Note :
কোলন (:) এবং ড্যাশ (-) এর সমন্বয়ে গঠিত চিহ্নটি হলো কোলন ড্যাশ (:-)।

15.

বাংলা সাহিত্যে দাড়ি, কমা, কোলন প্রভৃতি বিরামচিহ্ন কে সর্বপ্রথম ব্যবহার করেন?

ক) প্যারীচাঁদ মিত্র
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) বঙ্কিমচন্দ্র
Note :

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে সর্বপ্রথম বাংলা ভাষায় বিরামচিহ্নের সার্থক ও সুশৃঙ্খল প্রয়োগ করেন।

16.

কী বললে আমি পাগল— শূন্যস্থানে বসবে -

ক) ড্যাশ
খ) বিস্ময়চিহ্ন
গ) দাড়ি
ঘ) প্রশ্নবোধক চিহ্ন
Note :

কথাটি দ্বারা তীব্র আবেগ বা বিস্ময় প্রকাশ পাচ্ছে তাই এখানে বিস্ময় চিহ্ন বসবে।

17.

শব্দ-গঠনে কোন লেখন চিহ্নের ব্যবহার হয়?

ক) দাড়ি
খ) ড্যাশ
গ) হাইফেন
ঘ) কমা
Note :

শব্দ গঠনের সময় বিশেষ করে সমাসবদ্ধ শব্দে হাইফেন ব্যবহৃত হয়।

18.

বাক্যে দাড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
খ) এক (১) বলতে যে সময় লাগে
গ) এক (১) বলার দ্বিগুণ সময়
ঘ) দুই (২) সেকেন্ড
Note :

দাড়ি (।) বা পূর্ণচ্ছেদ চিহ্নে সবচেয়ে বেশি সময় থামতে হয়, যা একটি বাক্যের সম্পূর্ণ সমাপ্তি নির্দেশ করে। এর বিরতিকালকে 'এক সেকেন্ড' ধরা হয়।

19.

‘হায় এ আমার কী হল’ বাক্যটিতে পর্যায়ক্রমে বিরামচিহ্ন বসবে?

ক) বিস্ময়সূচক ,প্রশ্নবোধক
খ) কমা ,বিস্ময়সূচক
গ) বিস্ময়সূচক, দাড়ি
ঘ) বিস্ময়সূচক ,বিস্ময়সূচক
Note :

হায় এর পর আবেগ বোঝাতে বিস্ময়সূচক চিহ্ন এবং বাক্যের শেষে পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বসবে।

20. বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) দুই সেকেন্ড
খ) এক সেকেন্ড
গ) তিন সেকেন্ড
ঘ) চার সেকেন্ড
Note :
বিস্ময়সূচক চিহ্ন (!) একটি প্রান্তিক বিরামচিহ্ন, যা বাক্যের শেষে বসে। দাঁড়ি ও প্রশ্নবোধক চিহ্নের মতো এটিও পূর্ণ বিরতি নির্দেশ করে এবং এর বিরতিকাল এক সেকেন্ড।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade