বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কাছিবেষ্টিত নোঙর। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। বিমানবাহিনীর প্রতীক বলাকা।
Related Questions
বন বিভাগের হিসাবে গত ২০ বছরে বাংলাদেশের বনভূমির পরিমাণ কমেনি, বরং বেড়েছে। বন বিভাগের ২০০৭ সালের সমীক্ষা অনুযায়ী দেশে বনভূমির পরিমাণ ছিল ১৩ শতাংশের বেশি। আর এখন বলছে, বনভূমির পরিমাণ বেড়ে মোট ভূমির ১৭ শতাংশে দাঁড়িয়েছে।
বাগেরহাটে খান জাহান আলী (রহ.) কর্তৃক ১৫শ শতকে প্রতিষ্ঠিত বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ মূলত ৮১টি গম্বুজ বিশিষ্ট। নাম 'ষাট গম্বুজ' হলেও, এর ছাদে ৭৭টি ছোট গম্বুজ এবং চার কোণের টাওয়ারে ৪টি বড় গম্বুজ মিলিয়ে মোট ৮১টি গম্বুজ রয়েছে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত।
বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন এবং ভোট দিতে পারেন। তবে, বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের সময় ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করে এবং তারা ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হন ।
দেশে ২৯টি গ্যাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি গ্যাসক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে।
- এসব গ্যাসক্ষেত্রে সব মিলিয়ে গ্যাস আছে ৮.৪৬ টিসিএফ।
- দেশের ৬০ শতাংশ গ্যাসের যোগান আসে বিবিয়ানা থেকে।
- মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান শেভরন এতদিন বিবিয়ানা থেকে দৈনিক ১ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করলেও, এখন তা কমে নেমে এসেছে ১ হাজার ১০০ মিলিয়নে।
বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর।
বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে দুটি জেলায়। যথা-পাবনা ও সিরাজগঞ্জ।
- এই অঞ্চলে বিশেষত চরাঞ্চল এবং খাস জমিতে গবাদিপশু পালনের জন্য বাথান ব্যবস্থার প্রচলন রয়েছে।
- পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে গবাদিপশু চরানোর জন্য উর্বর ভূমি এবং পর্যাপ্ত ঘাস পাওয়া যায়, যা বাথান ব্যবস্থার জন্য উপযুক্ত।
জব সলুশন