মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?
- যে কর্তা নিজেই ক্রিয়া সম্পাদন করে থাকে, তাকে মুখ্য কর্তা বলে।
- যেমন: মুষলধারে বৃষ্টি পড়ছে। প্রদত্ত বাক্যে ক্রিয়া 'পড়া' (পড়ছে) কাজটি বৃষ্টি নিজেই সম্পাদন করছে। মেয়েরা ফুল তোলে। এ বাক্যে ক্রিয়া 'তোলা' (তোলে) কাজটি মেয়েরা নিজেরাই সম্পাদন করছে।
- সুতরাং, বাক্যে বৃষ্টি ও মেয়েরা মুখ্য কর্তা।
Related Questions
খাতক এর বিপরীত শব্দ মহাজন। পুরোভাগ এর বিপরীতার্থক শব্দ পশ্চাদ্ভাগ।
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর মা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- তাঁর রচিত কবিতা 'আদর্শ ছেলে', যা বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত।
- এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।'
- এছাড়াও তিনি কাব্যগ্রন্থ 'কবিতা মুকুল' (১৮৯৬) ও গদ্যগ্রন্থ 'পৌরাণিক আখ্যায়িকা' রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের নায়িকা ‘মৃন্ময়ী’ এবং নায়ক ‘অপূর্বকৃষ্ণ’।
- অন্যদিকে তার ‘দেনাপাওনা’ ছোটগল্পের নায়িকা ‘নিরু’,
- ‘পোস্টমাস্টার’ গল্পের বালিকা চরিত্র ‘রতন’
হর্ষ শব্দের অর্থ আনন্দ, প্রসন্নতা, প্রফুল্লতা। হর্ষ এর বিপরীত শব্দ বিষাদ যার অর্থ দুঃখ, স্ফূর্তিহীনতা।
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক 'বহিপীর' (১৯৬০)।
- নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর ধর্মকে কিভাবে নিজের সুবিধার্থে কাজে লাগিয়ে শাসক ও শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তা নাটকটিতে ফুটে উঠেছে।
অন্যদিকে,
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮);
- জসীমউদ্দীন রচিত কাব্য 'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪);
- কায়কোবাদ রচিত মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪)।
অক্ষর হচ্ছে বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। ইংরেজিতে আমরা যাকে সিলেবল বলে অভিহিত করি, তা-ই অক্ষর। যেমন—‘বন্ধন’ শব্দটিতে বন্ + ধন—এ দুটি অক্ষর আছে। সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়।
বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির লিখিত রূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ভাষাতাত্ত্বিকরা অক্ষরকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমনঃ
♦ ‘নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একই বক্ষস্পন্দনের ফলে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয়, তাকেই সিলেবল বা অক্ষর বলা যেতে পারে। ’ —মুহম্মদ আব্দুল হাই
♦ ‘কোনো শব্দে যখন যে ধ্বনিসমষ্টি একসময়ে একত্রে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। ’ —ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
♦ ‘এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টির নাম অক্ষর (সিলেবল)। ’
জব সলুশন