A bolt from the blue' বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
'A bolt from the blue' =বিনা মেঘে বজ্রপাত
Related Questions
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রুপে ,আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে ,সেগুলোকে অনুসর্গ বলে।
- জন্য ,দ্বারা ,দিয়ে ,কর্তৃক ,হতে,থেকে ,চেয়ে ইত্যাদি 'অব্যয় ' পদগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় এবং বিভক্তি হিসেবেও ব্যবহৃত হয় ।
- তাই বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান 'অনুসর্গ ' ।
যেমনঃ
অনুসর্গ : ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয় ।
বিভক্তি : ঋণ থেকে মুক্ত =ঋণমুক্ত
চন্দ্র বিশেষ্য শব্দটির বিশেষণ রূপ চান্দ্র। চন্দ্র তৎসম শব্দটির তদ্ভব হলো চাঁদ [
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
যা বলা হয়নি = অনুক্ত।
যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব।
যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব।
যা বলা হয়েছে = উক্ত।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।
কৌমুদী শব্দের সমার্থক শব্দ হলো- জ্যোৎস্না, চন্দ্রিমা, চাদনি, চাঁদিনী ইত্যাদি। পদ্ম, চাদঁ, সূর্য ও পৃথিবী শব্দের সমার্থক শব্দ যথাক্রমে পঙ্কজ, কুমুদনাথ, মিহির ও ক্ষিতি।(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা- ড. সৌমিত্র শেখর)
পৃথিবী শব্দের সমার্থক শব্দ - বসুধা ,ধরা, ভুবন , বসুন্ধরা ,ভু , অবনী , মহী , জগত , দুনিয়া ,বিশ্ব । পর্বতের সমার্থক শব্দ - মহীধর , পাহাড় , গিরি, অচল , শৈল , অদ্রি ,নগ । সূর্য শব্দের সমার্থক শব্দ - সবিতা , দিনমণি , মিহির ,দিবাকর,আফতাব , ভানু , দীনেশ , ভাস্কর , দিবাবাসু ।
- যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য দেশে = দেশান্তর
- কেবল তা = তন্মাত্র,
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই।
জব সলুশন