জাপান পার্ল হারবার আক্রমণ করে-

ক) ৭ ডিসেম্বর,১৯৪১
খ) ২৩ জুন,১৯৪২
গ) ৩ ডিসেম্বর,১৯৪২
ঘ) ২৬ জুলাই,১৯৪৩
বিস্তারিত ব্যাখ্যা:

পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর,  ১৯৪১ সালের ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ - ঘাঁটিতে  পরিচালিত হয়।

Related Questions

ক) মহাস্থানগড়ে
খ) শাহজাদপুরে
গ) নেত্রকোনায়
ঘ) রামপালে
Note :

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত।

শাহ সুলতান বলখী মাহিসাওয়ার ১৪শ শতাব্দির মুসলিম ধর্ম প্রচারক তিনি পুণ্ড্রবর্ধন (বর্তমান বগুড়া জেলা) এবং সন্দ্বীপ ইসলাম প্রচার করেছিলেন।

তিনি আফগানিস্তানের বালখ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালখ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র, পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন, ৪৪ হিজরীতে তিনি পুন্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌছেন। পরে তিনি মহাস্তান গড়ে (পুন্ড্রবর্ধনের রাজধানী)আসেন।

ক) লাল-সবুজ-হলুদ-লাল সবুজ
খ) লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
Note :

রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।

ক) মহাস্থান
খ) কর্ণসুবর্ণ
গ) পুন্ড্রনগর
ঘ) রামাবর্তী
Note :

মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল - - পুণ্ড্র নগর।

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে।

ক) জহির রায়হান
খ) গাফফার চৌধুরী
গ) শামসুর রাহমান
ঘ) মাহবুব উল আলম চৌধুরীর
Note :

“এখানে যারা প্রাণ দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এই বিখ্যাত পঙ্‌ক্তিটির রচিয়তা হলেন মাহবুব উল আলম চৌধুরী। এটি তাঁর লেখা "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি" কবিতার অংশ।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে ছাত্ররা শহীদ হওয়ার খবর চট্টগ্রামে পৌঁছানোর পর, মাহবুব উল আলম চৌধুরী জ্বরাক্রান্ত অবস্থায় এই ঐতিহাসিক কবিতাটি রচনা করেন। একই রাতে কোহিনূর ইলেকট্রিক প্রেসে এটি ছাপা হয় এবং পরদিন ২২শে ফেব্রুয়ারি লালদীঘির ময়দানে আয়োজিত প্রতিবাদ সভায় কাব্যপুস্তিকাটি বিলি করা হয়। পরবর্তীতে তৎকালীন মুসলিম লীগ সরকার এই কাব্যপুস্তিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করে।

ক) রানীগঞ্জে
খ) বিজয়পুরে
গ) টেকেরহাটে
ঘ) বাগালীবাজারে
Note :

বাংলাদেশে সর্বপ্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে।  এটি আবিষ্কার হয় ১৯৫৭ সালে। 

ক) জামালপুর
খ) ফরিদপুর
গ) জামালগঞ্জ
ঘ) হিলি
Note :

বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাট জেলার জামালগঞ্জে। এই কয়লা খনি ১৯৬২ সালে প্রথম আবিষ্কৃত হয়, যেখানে উন্নতমানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। খনির গভীরতা প্রায় ৬৪০-১১৫৮ মিটার। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৬টি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে, যথা: জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাশপীর, দীঘাপাড়া, ফুলবাড়ী এবং পাঁচবিবি।

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন