কোনটি নিত্য নারী বাচক শব্দ?
সঠিক উত্তর সতীন l নিত্য নারী বাচক শব্দ : - সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, ডাইনি, সপত্নী কুলটা, শাঁকচুন্নি, বাইজি।
Related Questions
'খেচর' শব্দটির আভিধানিক অর্থ হলো আকাশে বিচরণকারী বা আকাশচারী l এছাড়াও এর সাধারণ অর্থ পাখি বোঝায় l
"তিনি সৎ কিন্তু কৃপণ" বাক্যটি একটি যৌগিক বাক্য।
কারণ: এই বাক্যে দুটি পূর্ণাঙ্গ বা স্বাধীন বাক্য (খণ্ডবাক্য) রয়েছে: ১. তিনি সৎ এবং ২. তিনি কৃপণ। বাক্য দুটি "কিন্তু" (সংযোজক/বিয়োগক) অব্যয় দ্বারা সংযুক্ত হয়েছে। ব্যাকরণের নিয়ম অনুযায়ী, দুটি সরল বাক্য যখন 'কিন্তু', 'এবং', 'অথবা' ইত্যাদি অব্যয়ের মাধ্যমে যুক্ত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে ।
সুন্দর হৃদয় যার= সুহৃদ। এখানে ব্যবহারিক অর্থ ত্যাগ করে বিশেষ অর্থ গ্রহণ করছে। তাই যোগরূঢ় হবে৷
বাক্যে কমা থাকলে ততক্ষণ থামতে হয়, ১ বলতে যতক্ষণ সময় লাগে এবং বাক্যে সেমিকোলন থাকলে, ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়।
উৎ + শ্বাস = উচ্ছ্বাস । এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ । ত্ ও দ্ - এর পর শ্ থাকলে পর শ্ থাকলে ত্ ও দ্ এর স্থলে চ্ এবং শ্ - এর স্থলে ছ উচ্চারিত হয়।
'শোক' শব্দের বিপরীতার্থক শব্দ হলো হর্ষ বা আনন্দ। ব্যাকরণগতভাবে শোক (দুঃখ বা বিষাদ) শব্দের বিপরীতে উল্টো আবেগ প্রকাশকারী শব্দ হিসেবে এগুলো ব্যবহৃত হয়
জব সলুশন